মোদি ভারতের জন্য লজ্জা: অভিজিৎ দীপকে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মোদি ভারতের জন্য লজ্জা: অভিজিৎ দীপকে
করোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ভারতের জন্য ‘লজ্জা’ বলে মন্তব্য করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

রবিবার (১১ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে অভিজিৎ লিখেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জার। এই দেশ এর আগে এত বড় কাপুরুষ ও দাঙ্গাবাজ দেখেনি।’

এর আগে, রবিবার (১১ অক্টোবর) দিল্লি ক্যান্ট পুলিশ স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর ককরোচ জনতা পার্টির (সিজেপি) অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস মুক্তি দেয়া হয় বলে জানিয়েছেন সিজেপির আইনবিষয়ক প্রধান রত্না সিং।

নেতাদের মুক্তির খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সিজেপি লিখেছে, অবশেষে দিল্লি পুলিশ অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। ককরোচরা কখনো মরে না।

শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে অবতরণের পর বিমানের ভেতর থেকেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করে দিল্লি পুলিশ। এ সময় বিমানে ঢুকে পুলিশ সদস্যরা তাকে আটক করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুরো ঘটনা ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার করেন দীপকে।

ভিডিওতে দেখা যায়, দিল্লি পুলিশ বিমানে প্রবেশ করে তাকে এবং সিজেপির অন্য দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করছে।এসময় সিজেপি সদস্যরা পুলিশকে প্রশ্ন করেন, তাদের বিমান থেকে নামা পর্যন্ত অপেক্ষা করা হলো না কেন। নারী পুলিশ সদস্যদের উদ্দেশে দীপকেকে বলতে শোনা যায়, ‘আমরা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। আসুন, আমাদের গ্রেপ্তার করুন। আমরা ভয় পাই না।

এদিকে, এক বিবৃতিতে অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করার ঘটনাকে ‘স্বৈরাচারী কায়দায় আটক’ বলে নিন্দা জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

বিবৃতিতে বলা হয়েছে, দিল্লি পুলিশের এই পূর্বপরিকল্পিত বাধাদানের উদ্দেশ্য হলো আজকের শান্তিপূর্ণ বিক্ষোভস্থলে পৌঁছানোর আগেই নেতৃত্বকে অকার্যকর করে দেয়া। চলাচলের স্বাধীনতার এই স্পষ্ট লঙ্ঘনের নিন্দা জানাচ্ছে সিজেপি এবং দীপকে, দাস ও রাঙ্কাকে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছে।

/এসবি/