‘ফ্রান্স সেরা দল, এই ফলাফল মেনে নেওয়ার মতোই’

সিজেডএন স্পোর্টস ডেস্ক

হারের পর কোচদের মুখ গোমরা থাকতে দেখা যায়। এদিক থেকে মরক্কোর কোচ ওয়াহবি ভিন্ন। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হারের পরও বিষন্ন দেখা যায়নি তাকে।
ফ্রান্সের কাছে ২-০ ব্যবধানে হার নিয়ে মরক্কো ফুটবল দলের কোচ বলেন, ‘ফ্রান্স বিশ্বের অন্যতম সেরা একটি দল। তাদের মতো দলের সঙ্গে এই ফলাফল মেনে নেওয়ার মতোই। আমরা জয়ের চেষ্টা করেছি, পারিনি।’
মরক্কো এবারের বিশ্বকাপে আগের পাঁচ ম্যাচ যেভাবে খেলেছে আজ সেভাবে খেলতে পারেনি। ওয়াহবি বলেন, ‘আসলে আমরা কিছু সময় ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করেছি কিন্তু তাদের এত মান ও ব্যাকআপ এর জন্য সেভাবে সম্ভব হয়নি।’
মরক্কোর শুরুটা হয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে রুখে দিয়ে। শেষ হয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে হেরে। মরক্কোর যাত্রাকে ইতিবাচক বলছেন ওয়াহবি। তিনি বলেন, ‘আমাদের শুরুটা ভালোই হয়েছিল। ধারাবাহিক উন্নতি করে এই পর্যন্ত এসেছিলাম। ফ্রান্সের মতো দলের সঙ্গে আমরা জয়ের জন্যই নেমেছিলাম।’

মেসির পারফরম্যান্স অবিশ্বাস্য: ইয়ামাল