পুলিশের ৮, মোহামেডানের ৬ গোল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
পুলিশের ৮, মোহামেডানের ৬ গোল
হ্যাটট্রিক করেন মোহামেডানের সুলেমান দিয়াবাতে

বাংলাদেশ ফুটবল লিগে শনিবার (১০ অক্টোবর) হলো গোল উৎসব। দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ১৪ বার বল পাঠিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফকিরেরপুল ইয়াং মেনস ক্লাবকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে পুলিশ। অন্যদিকে আরামবাগ ক্রীড়া সংঘকে ৬-০ গোলে হারিয়েছে মোহামেডান।

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়াং মেনস ক্লাবকে ৮ গোল দেয় পুলিশ এফসি। ম্যাচে হ্যাটট্রিক করেন রাসুল বা। জোড়া গোল করেছেন এমএস বাবলু। বাকি তিনটি গোল করেন রাব্বি হোসেন রাহুল, আরমান ফয়সাল আকাশ ও মানিক মোল্লা।

এ জয়ে লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে পুলিশ। তিন ম্যাচ খেলে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে তারা।

লিগের অন্য ম্যাচে মুন্সীগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘের মুখোমুখি হয় মোহামেডান। সাদা-কালো জার্সিতে ফিরেই হ্যাটট্রিক করেছেন দিয়াবাতে। এক মৌসুম আবাহনীতে কাটিয়ে মোহামেডান শিবিরে ফিরে প্রথম ম্যাচেই দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন মালির এই ফরোয়ার্ড। বাকি তিনটি গোল করেছেন মিনহাজুর আবেদীন রাকিব, সৌরভ দেওয়ান ও শাহরিয়ার ইমন।

৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুই ও তিনে ফর্টিস এফসি ও সিটি ক্লাব। গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুইয়ে ফর্টিস, তিনে সিটি ক্লাব। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে মোহামেডান। সমান ৪ পয়েন্ট নিয়ে পাঁচ ও ছয়ে রয়েছে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড।

/টিই/