আমাকে গ্রেপ্তার বা আটক নয়, অপহরণ করা হয়েছিলো: ধ্রুব রাঠি

সিজেডএন ডেস্ক

ভারতের নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির আগে শনিবার (১০ অক্টোবর) জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছিলো পুলিশ । পরে অবশ্য তাকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, তাকে আটক বা গ্রেপ্তার নয়, বরং ‘অপহরণ’ করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, স্যোশাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে ধ্রুব রাঠি লিখেন, আমাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, অপহরণ করা হয়েছিল। আমি বিক্ষোভে অংশ নিতে গেলে হয়তো আমাকে আটক করা হতো। কিন্তু আমি যখন ঘুমিয়ে ছিলাম, তখনই সাধারণ পোশাক পরা একদল লোক আমাকে অপহরণ করে।
তিনি লিখেন, ঘটনার আকস্মিকতায় তিনি পরবর্তীতে জানতে পারেন যে তার বাড়ির বাইরে ৫০ জনেরও বেশি লোক অবস্থান করছিল। তাকে কোনো সুযোগ না দিয়েই অপরাধীর মতো বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হয়। সূত্র অনুযায়ী, রাত ৩টার দিকে রাঠিকে মুক্তি দিয়ে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
এদিকে, রবিবার (১১ অক্টোবর) দিল্লি ক্যান্ট পুলিশ স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর ককরোচ জনতা পার্টির (সিজেপি) অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস মুক্তি দেয়া হয় বলে জানিয়েছেন সিজেপির আইনবিষয়ক প্রধান রত্না সিং।\
নেতাদের মুক্তির খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সিজেপি লিখেছে, অবশেষে দিল্লি পুলিশ অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। ককরোচরা কখনো মরে না।

ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিলো পুলিশ