সবার জন্য মেসির জার্সি চাইলেন বেনিন গোলরক্ষক

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বুয়েনস এইরেসের স্তাদিও মনুমেন্তালে বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোরে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামছেন লিওনেল মেসি। প্রতিপক্ষ বেনিন মাঠের লড়াইয়ে ছাড় দেবে না বলে জানিয়ে দিয়েছে, একইসঙ্গে তারা মেসির জার্সিও পেতে চায়।
বেনিন ফুটবল দল বুয়েনস এইরেসে পৌঁছানোর পর হোটেল সংকট, গরম পানির অভাব, অনুশীলনের সুবিধাদি নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছিল। তবে বেনিনের গোলরক্ষক মার্সেল দান্ডজিনৌ স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা কে বলেন, ‘আমরা কোনো সমস্যার মুখোমুখি হইনি। বুয়েনস এইরেসে আমরা বেশ ভালো আছি। সত্য বলতে, আমরা বেশ ভালো সুযোগ-সুবিধাই পেয়েছি।’
মেসির বিপক্ষে খেলার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘আমার কাছে এই ম্যাচটি অন্য দশটা ম্যাচের মতো নয়। এটি এমন এক সুযোগ যা আর কখনো আসবে না, কারণ এটি মেসির শেষ ম্যাচ। আমাদের এটাও ভুলে চলবে না যে আমরা আমাদের দেশের প্রতিনিধিত্ব করছি। আমরা জিততে পারি, ড্র করতে পারি, বা তারা জিততে পারে- এটাই ফুটবল। আমরা এখানে পর্যটক হয়ে আসিনি; আমরা এখানে খেলতে এবং লড়তে এসেছি।’
মেসির প্রতি নিজের অগাধ শ্রদ্ধার কথা জানিয়ে দান্ডজিনৌ বলেন, ‘আমার কাছে মেসি ফুটবলের অন্যতম এক কিংবদন্তি। আমরা তাকে খেলতে দেখে বড় হয়েছি। তিনি আমাদের অন্যতম প্রিয় খেলোয়াড়। এখন একই মাঠে তার বিপক্ষে খেলতে পারাটা অবিশ্বাস্য। আমার কাছে লিও একজন সত্যিকারের কিংবদন্তি।’
ম্যাচে যদি আর্জেন্টিনা পেনাল্টি পায় এবং মেসি নিজেই সেই শট নেন, তবে কি তাকে গোল করতে দেবেন- এমন প্রশ্নে দান্ডজিনৌ বলেন, ‘আমি একজন গোলরক্ষক, আর আমার কাজ হলো বল সেভ করা। এমনকি যদি সেটি ম্যাচের শেষ মিনিট হয় এবং পেনাল্টি দেওয়া হয়। আর মেসি যদি সেটা নেন, তবুও আমি তা ঠেকানোর চেষ্টা করবো। বিষয়টি খুবই সহজ। এটাই ফুটবল।’
ম্যাচ শেষে মেসির জার্সি পাওয়ার জন্য দলের খেলোয়াড়দের মধ্যে কোনো লটারি হয়েছে কি না- এমন প্রশ্নে তিনি হাসিমুখে জানান, ‘আমার দলের যেকোনো খেলোয়াড়কে জিজ্ঞেস করলেই বলবে, সে মেসির জার্সিটি চায়। তাই যদি তারা অনেকগুলো জার্সি বানিয়ে প্রত্যেক খেলোয়াড়কে একটি করে দিতো, তবে খুব ভালো হতো। কারণ আমাদের মধ্যে শুধু একজন গিয়ে জার্সি চাইলে সেটা সহজ হবে না। আমরা সবাই একটি করে জার্সি চাই। আমার কাছে লিও এই খেলার অন্যতম সেরা খেলোয়াড়। সত্যি বলতে এই খেলার রাজাদের একজন।’

রোনালদোর জন্য জাতীয় দলের দুয়ার খোলা: জেসুস