ইয়ামালকে নিয়ে সমালোচনার কড়া জবাব রদ্রির

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স করতে ব্যর্থ স্পেনের তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল। তকে নিয়ে এরইমধ্যে সমালোচনা শুরু হলেও এ তারকার পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন দলের অভিজ্ঞ মিডফিল্ডার রদ্রি। মাত্র ১৮ বছর বয়সেই ইয়ামাল নিজের দক্ষতার যে অনন্য মানদণ্ড তৈরি করেছেন, তার কারণেই সামান্য ছন্দপতনও অনেকের চোখে বড় ব্যর্থতা হিসেবে দেখা দিচ্ছে বলে মনে করেন তিনি।
চলতি বিশ্বমঞ্চে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যাচসেরা হলেও ইয়ামালের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে মন্তব্য করেছিলেন সাবেক স্প্যানিশ অধিনায়ক সেসার আজপিলিকুয়েতা। তবে এ সমালোচনাকে খুব একটা গুরুত্ব দিতে রাজি নন রদ্রি। তিনি মনে করিয়ে দেন, ইয়ামাল এখনও অত্যন্ত তরুণ এবং তার অসামান্য প্রতিভার কারণেই ফুটবলপ্রেমীরা প্রতি ম্যাচেই অলৌকিক কিছু দেখার আশা করে।
রদ্রির মতে, একজন ফরোয়ার্ডের কার্যকারিতা শুধু গোল কিংবা অ্যাসিস্টের পরিসংখ্যান দিয়ে পরিমাপ করা অনুচিত। মাঠে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যস্ত রাখা, সতীর্থদের জন্য ফাঁকা জায়গা তৈরি করা এবং দলের খেলায় সামগ্রিক প্রভাব বিস্তারে ইয়ামাল দারুণ অবদান রাখছেন। স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেও তরুণ এই তারকার ভূয়সী প্রশংসা করেছেন। পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে ইয়ামালের কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করে একে তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে আখ্যা দিয়েছেন কোচ।
ফ্রান্সের বিপক্ষে হাইভোল্টেজ সেমিফাইনালের আগে রদ্রি ফুটবলপ্রেমীদের অযথা সমালোচনা না করে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তার দৃঢ় বিশ্বাস, যেকোনো মুহূর্তে একক নৈপুণ্যে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার যে সহজাত ক্ষমতা ইয়ামালের রয়েছে তা স্পেনের জন্য সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠতে পারে।

আর্জেন্টিনার খেলা উপভোগের আহ্বান মেসির