শিরোনাম

কাতারকে কাঁদিয়ে বিশ্বকাপে কানাডার প্রথম জয়

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
কাতারকে কাঁদিয়ে বিশ্বকাপে কানাডার প্রথম জয়
হ্যাটট্রিক করেছেন জোনাথন ডেভিড (মাঝে)

‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে কাতারকে বিধ্বস্ত করে বিশ্বকাপের প্রথম জয় পেয়েছে কানাডা। ম্যাচে কানাডা জিতেছে ৬-০ তে। কাতারের দুজন দেখেন লাল কার্ড। কানাডার জোনাথন ডেভিড করেন হ্যাটট্রিক।

ম্যাচের ১৬ মিনিটে কানাডার ফরোয়ার্ড জোনাথন ডেভিডের জোরালো শট ঠেকালেও হাতে রাখতে পারেননি কাতারের গোলকিপার মাহমুদ আবুনাদা। ফিরতি বলে নেওয়া শটে গোল করেন লারিন। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার প্রথম ম্যাচে সমতাসূচক গোলটিও করেছিলেন লারিন।

২৯ মিনিটে ব্যবধান বাড়ায় কানাডা। এবার গোলটি করেন জোনাথন ডেভিড। দুই মিনিট পর কানাডিয়ান ফরোয়ার্ড তেজন বুকানানকে বক্সের কাছাকাছি জায়গায় ফাউল করেন কাতারের হোমাম আহমেদ। এই ফাউলের কারণে প্রথমে পেনাল্টি দেন রেফারি। পরে ভিএআর যাচাইয়ের পর পেনাল্টির বদলে ফ্রি-কিক পায় কানাডা। কিন্তু লাল কার্ড দেখেন হোমাম। ম্যাচের আধঘণ্টা পেরোতেই ১০ জনের দলে পরিণত হয়।

চলমান বিশ্বকাপে হোমাম আহমেদেরটি পঞ্চম লাল কার্ড। অথচ কাতার বিশ্বকাপে মোট লাল কার্ডের দেখা মিলেছিল মাত্র ৪বার। প্রথমার্ধের যোগকরা সময়ে স্কোর ৩-০ করেন জোনাথন ডেভিড।

বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে দ্বতিীয় লাল কার্ড দেখল কাতার। কানাডার ইসমায়েল কোনে-কে ফাউল করে এই লাল কার্ডটি দেখেন কাতারের আসিম মাদিবো। গুরুতর ইনজুরিতে মাঠ ছাড়েন কোনে। তার বদলি হিসেবে মাঠে নামেন নাথান সালিবা।

১৯৬৬ তে ইংল্যান্ডের জিওফ হার্স্ট এর পর স্বাগতিক দেশের খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন জোনাথন ডেভিড।

৯ জনের কাতারকে আরও চেপে ধরে কানাডা। ফ্রি–কিক থেকে ৬৪ মিনিটে চতুর্থ গোলটি করেছেন নাথান সালিবা। গোলের পর চোট নিয়ে মাঠ ছাড়া কোনের জার্সি দেখিয়ে উদযাপন করেছেন সলিবা। ৭৫ মিনিটে আবার ওল পায় কানাডা। স্বাগতিকদের হয়ে এই গোলটি করেন কাতারের মোহাম্মদ মানাই। অর্থাৎ আত্মঘাতী গোল।

তবে স্বাগতিক দর্শকদের আনন্দের তখনো বাকি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন জোনাথন ডেভিড। এবারের বিশ্বকাপে এটি দ্বিতীয় হ্যাটট্রিকের ঘটনা। ১৯৬৬ তে ইংল্যান্ডের জিওফ হার্স্ট এর পর স্বাগতিক দেশের খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন জোনাথন ডেভিড। তবে হ্যাটট্রিক করেও খুব একটা উদযাপন করেননি তিনি। সতীর্থ কোনের ইনজুরির কারণেই হয়তো এমনটি করেন তিনি।

এই ম্যাচ বড় ব্যবধানে জিতে গ্রুপে শীর্ষে কানাডা। দুই ম্যাচ থেকে সমান চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সুইজারল্যান্ড। গোলব্যবধানে এগিয়ে শীর্ষে কানাডা।

/টিই/