শিরোনাম

নেইমারকে মাঠে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
নেইমারকে মাঠে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি
নেইমার জুনিয়র

জাপানের বিপক্ষে শুরুর একাদশে নেইমারকে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচের প্রথমার্ধে গোল হজম করে সেলেসাওরা। অনেকে ধারণা করেছিলেন নেইমারকে দ্বিতীয়ার্ধে নামানো হবে। শেষ পর্যন্ত ব্রাজিল ২-১ ব্যবধানে জিতলেও নেইমারকে নামানো হয়নি।

ম্যাচ শেষে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নির্ধারিত সময়ে ম্যাচ সমতায় না ফিরলে তিনি নেইমারকে মাঠে নামাতেন।

আনচেলত্তি বলেন, ‘অতিরিক্ত (৩০ মিনিট) সময়ে নেইমারকে নামানোর পরিকল্পনা ছিল। ওর সঙ্গে এ নিয়ে কথাও হয়েছিল। নির্ধারিত সময়ে আমরা সমতায় ফিরতে না পারলে ৬০ বা ৬৫ মিনিটের দিকে ওকে মাঠে নামানো হতো। কিন্তু গোল শোধ করার পর দলের কৌশলে পরিবর্তন আনতে চাইনি।’

প্রথমার্ধে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে দলের কৌশল এবং খেলোয়াড়ে পরিবর্তন আনেন আনচেলত্তি। যা শেষ পর্যন্ত কাজে দিয়েছে।

কষ্টার্জিত এই জয় নিয়ে আনচেলত্তি আরও বলেন, ‘ম্যাচটি ছিল খুবই কঠিন। জাপানকে হারানো সহজ নয়। তারা গোছানো দল, খেলেও তীব্র গতিতে। এমন একটি ম্যাচ জেতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

/টিই/