ফিফা র‌্যাঙ্কিংয়ে মরক্কোর নতুন ইতিহাস

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
ফিফা র‌্যাঙ্কিংয়ে মরক্কোর নতুন ইতিহাস
মরক্কো ফুটবল দল। ফাইল ছবি

ফিফা র‍্যাংকিংয়ে নতুন ইতিহাস গড়েছে মরক্কো। প্রথম আরব দেশ হিসেবে র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে তারা। সপ্তম স্থান থেকে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে আফ্রিকার দেশটি।

১৯৯৪ সালে নাইজেরিয়ার পর প্রথম আফ্রিকান দেশ হিসেবেও এই কীর্তি গড়ল মরক্কো।

টানা দুই আসরে কোয়ার্টার ফাইনালে ওঠা প্রথম আফ্রিকান ও আরব দেশ মরক্কো। ২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে নজির গড়েছিল ‘অ্যাটলাস লায়ন্স’রা।

২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) বাছাইপর্বে এখন পর্যন্ত শতভাগ জয়ের রেকর্ড মরক্কোর।

শুক্রবার সর্বশেষ ম্যাচে নিজ মাঠে নাইজারকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে মোহাম্মদ ওহাবির দল। রাবাতের গ্যালারিভর্তি দর্শকদের সামনে দাপুটে ফুটবল খেলেছে তারকাসমৃদ্ধ দলটি। গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে আছে তারা।

শীর্ষ দশের মধ্যে পর্তুগাল দুই ধাপ নেমে সাতে অবস্থান করছে। ব্রাজিল আছে ছয় নম্বরে। শীর্ষ পাঁচের বাকি দেশগুলো হলো- স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড।

বাংলাদেশ আগের মতোই ১৮২ নম্বরে আছে। তবে রেটিং পয়েন্ট কমেছে ৫.৫৭। ফিফা উইন্ডো চলমান থাকায় র‌্যাঙ্কিংয়ে আরও পরিবর্তন আসতে পারে।

/টিই/