বদলি খেলোয়াড়ের গোলে চেকদের হারালো দক্ষিণ কোরিয়া

সিজেডএন স্পোর্টস ডেস্ক

২০ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফেরাটা জয় দিয়ে রাঙাতে পারলো না চেক প্রজাতন্ত্র। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগে গোল করেও দক্ষিণ কোরিয়ার কাছে তারা হেরেছে ২-১ ব্যবধানে। আগের আসরে গ্রুপ পর্বে শীর্ষে থাকা দক্ষিণ কোরিয়া এবারও বিশ্বকাপ শুরু করলো জয় দিয়ে।
ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। তবে আক্রমণে বা বল পজিশনে এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়া। দলের অধিনায়ক সন হিয়ুং মিন ৩৭ মিনিটে ২৫ গজ দূর থেকে শট নিলে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটে বক্সের একটু বাইরে থেকে নেওয়া শটটার পরিণতিও একই ছিল।
ম্যাচের ৫৯ মিনিটে এলো প্রথম গোল। বক্সের ডান পাশে থ্রো-ইন পেয়েছিল চেক প্রজাতন্ত্র। তবে সেটা লং থ্রো নেওয়ার সিদ্ধান্ত নেন ভ্লাদিমির কুফাল। পেছন থেকে এসে উড়ন্ত এক হেডারে বলটা কোরিয়ার জালে জড়ান লাদিস্লাভ ক্রেইচি।
৬৭ মিনিটে গোল শোধ দেয় দক্ষিণ কোরিয়া। লি কাং ইন এর পাস থেকে গোল করেন হোয়াং ইন বেওম। এর আগে তিনি সবশেষ জাতীয় দলের জার্সিতে গোল করেছিলেন সেই ২০২৪ সালের জানুয়ারিতে। আড়াই বছর পর দেশের হয়ে গোল পেলেন।
সমতা ফেরার পর দুই দলই গোলের জন্য মিরিয়া হয়ে ওঠে। কাজের কাজটা করেছেন ৬৯ মিনিটে বদলি নামা ওহ হিউন গিউ। ৮০ মিনিটে গোল করেন তিনি। যোগকরা সময়ের তৃতীয় মিনিটে কোরিয়ার গোলকিপারের দক্ষতায় গোল হজম থেকে রক্ষা পায় এশিয়ার দলটি।
এই ম্যাচে একটি মজার ঘটনাও ঘটে। খেলার শুরুতে কোরিয়ার একজন ডিফেন্ডারের আলতো টানেই ছিঁড়ে যায় পাভেল শুলৎসের জার্সি। জার্সি বদলাতে কিছু সময়ের জন্য খেলা থামাতে হয় রেফারিকে।
‘এ’ গ্রুপে একটি করে ম্যাচ শেষে সমান তিন করে পয়েন্ট মেক্সিকো ও চেক দক্ষিণ কোরিয়ার। গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে স্বাগতিক মেক্সিকো।

চোটে শেষ বিশ্বকাপ, অবসর নিলেন জাপানের অধিনায়ক
যে রেকর্ডে পেলের পরেই গিলবার্তো মোরা