আর্জেন্টিনা ম্যাচের আগে ভোজিনিয়ার আবেগঘন বার্তা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে টুর্নামেন্টের নবাগত দল কেপ ভার্দে। গুরুত্বপূর্ণ এ লড়াইয়ের আগে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ও অধিনায়ক ভোজিনিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজেদের স্বপ্ন ও আবেগের কথা তুলে ধরেন ভোজিনিয়া। দেশবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, এটি কেবল একটি ফুটবল ম্যাচ নয়, বরং তাদের মাতৃভূমি, মানুষ আর দীর্ঘদিনের লালিত স্বপ্নের প্রতিফলন। ফুটবলাররা মাঠে পুরো দেশের প্রতিনিধিত্ব করছেন উল্লেখ করে তিনি সবাইকে একসঙ্গে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি দেশের মানুষকে জাতীয় পতাকা হাতে এবং জার্সি পরে গ্যালারিতে কিংবা যেখানেই থাকুন না কেন, দলকে অকুণ্ঠ সমর্থন জোগানোর অনুরোধ করেন। ভোজিনিয়া দৃঢ়তার সঙ্গে বলেন, ভৌগোলিক বিচারে তারা ছোট দেশ হতে পারে, কিন্তু তাদের হৃদয় অনেক বড়। আর সামষ্টিক বিশ্বাস থাকলে যেকোনো অসম্ভবকেও জয় করা সম্ভব।
প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে শেষ বত্রিশে জায়গা করে নেওয়া কেপ ভার্দে ইতোমধ্যে ফুটবল বিশ্বে এক রূপকথার জন্ম দিয়েছে। তবে এবার তাদের সামনে সবচেয়ে কঠিন পরীক্ষা, যেখানে প্রতিপক্ষ লিওনেল মেসির নেতৃত্বাধীন শক্তিশালী আর্জেন্টিনা। যদিও শক্তিমত্তা আর কাগজের সমীকরণে আর্জেন্টিনাই ফেবারিট, তবুও কেপ ভার্দের আত্মবিশ্বাসে কোনো ঘাটতি নেই। দলটির কোচ বুবিস্তা আগেই জানিয়েছেন, বিশ্বচ্যাম্পিয়নদের তারা ভয় পান না, বরং নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতেই মাঠে নামবেন।

বিশ্বকাপ দেখতে স্কুল না যাওয়ার পরামর্শ ইংল্যান্ড কোচের