শিরোনাম

জার্মানির বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে প্যারাগুয়ে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
জার্মানির বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে প্যারাগুয়ে
প্রথমার্ধে গোল হজমে হতাশ জার্মানরা

জার্মানি রাউন্ড অব থার্টি টুতে উঠেছিল গ্রুপসেরা হয়ে। তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে উঠেছে সেরা তৃতীয় দলের একটি হয়ে। র‌্যাংকিংয়েও এগিয়ে জার্মানরাই। তাই ডালাসে এই ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নেমেছে জার্মানি।

অবশ্য প্রথমার্ধ প্যারগুয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে।

ম্যাচের প্রথম আধা ঘণ্টায় গোল করতে পারেনি জার্মানি। দুটি শট নিলেও দুটিই ছিল লক্ষ্যহীন। বরং প্যারাগুয়ে দুটি শটের একটি লক্ষ্যে রাখতে পারে। তবে ৪২ মিনিটে দারুণ এক আক্রমণে গোল করে প্যারাগুয়ে। মাতিয়াস গালারজার ক্রসে দারুণ এক হেডে গোলটি করেছেন ফরোয়ার্ড হুলিও এনসিসো।

প্রথমার্ধে ৭৯ শতাংশ সময় বল দখলে রাখে জার্মানি। ৫ শট নিয়ে লক্ষ্যে রাখে ১টি। প্যারাগুয়ের তিন শটের দুটি ছিল লক্ষ্যে। যার একটি গোলে পরিণত হয়।

/টিই/