ফুটবল বিশ্বকাপের অংশ হচ্ছেন বাংলাদেশি ফারজিন

সিটিজেন স্পোর্টস ডেস্ক

ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ৮ দিন। ইতোমধ্যেই অংশগ্রহণকারী দেশগুলো তাদের ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্ব আসরে প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশগ্রহণ করবেন। রেকর্ড ১০৪টি ম্যাচ এবং সর্বোচ্চ ব্যয়ের এই বিশ্বকাপ ঘিরে ইতোমধ্যেই বিশ্বব্যাপী শুরু হয়েছে উত্তেজনা।
বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে এই উন্মাদনা। বাংলাদেশ কখনই বিশ্বকাপ খেলার সুযোগ পায়নি, তবুও দেশের ফুটবলপ্রেমিদের উচ্ছ্বাস কমাতে পারেনি।
তবে ফিফা বিশ্বকাপ-২০২৬ বাংলাদেশিদের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য হতে যাচ্ছে। জানা গেছে, টুর্নামেন্ট সুশৃঙ্খল ও নিরাপদে সমাপ্ত করতে ফিফা বিশ্বব্যাপী প্রায় ৬৫ হাজার ভলান্টিয়ার নিয়োগ করছে। এর মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ফারজিন গনি। এই আসরে তিনিই দেশের একমাত্র ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন। বিশ্বকাপে অংশ নিতে ২ জুন টরন্টোর উদ্দেশে যাত্রা করেন ফারজিন।
ভলান্টিয়াররা স্টেডিয়াম অপারেশন, দর্শক সেবা, টিকিট ব্যবস্থাপনা, মিডিয়া সাপোর্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
ফিফা ভলান্টিয়ারদের জন্য প্রশিক্ষণ, থাকা-খাওয়া এবং টুর্নামেন্ট চলাকালীন বিভিন্ন সুবিধা প্রদান করে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলমান এই আসরে ভলান্টিয়াররা বিশ্বের শীর্ষ ফুটবলারদের কাছ থেকে দেখার সুযোগ পেতে পারেন।
ভলান্টিয়ারদের বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, স্বেচ্ছাসেবীরা ফিফা টুর্নামেন্টের হৃদয়, প্রাণ ও হাসি। তারা নিজেদের পরিচয় গর্বের সঙ্গে তুলে ধরতে পারে। এছাড়া টুর্নামেন্টের অন্তরালের দৃশ্য কাছ থেকে দেখার সুযোগ পায়। তাদের এমন স্মৃতি ও বন্ধুত্ব গড়ে ওঠে, যা আজীবন থেকে যায়। তারা ঐতিহাসিক আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিটিভিতে বিশ্বকাপ সম্প্রচারে বাধা কাটছে