কাদায় আটকেছিলেন মার্তিনেজ, উদ্ধার করলেন এক ভক্ত

সিজেডএন স্পোর্টস ডেস্ক

মাঠের সীমানা পেরিয়ে এবার মাঠের বাইরে এক অন্যরকম অভিজ্ঞতার মুখোমুখি হলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। নিজ শহর মার দেল প্লাতায় ছুটি কাটানোর সময় আচমকাই এক বিপদে পড়েছিলেন তিনি। বৃষ্টির পর রাস্তার কাদা-পানিতে গাড়ি আটকে গিয়ে মহাবিপাকে পড়তে হয় তাকে। তবে মাঠের সেই তারকা এবার নিজেই উদ্ধার পেলেন এক সাধারণ ভক্তের সময়োচিত সহযোগিতায়।
ঘটনাটি আর্জেন্টিনার সিয়েরা দে লস পাদ্রেস এলাকার। সেখানে কাদার মধ্যে আটকে পড়া এক বন্ধুর গাড়িকে টেনে বের করতে গিয়েছিলেন ‘দিবু’ খ্যাত মার্তিনেজ। কিন্তু বন্ধুকে সাহায্য করতে গিয়ে নিজের বিশাল পিকআপ ট্রাকটি নিয়েই বিপদে পড়েন তিনি। চাকা কাদায় গেঁথে গিয়ে গাড়িটি সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে।
ঠিক সেই মুহূর্তে মোটরসাইকেলে করে সেখান দিয়ে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা লিওনার্দো আলবারাসিন ও তার ছেলে। কাকতালীয়ভাবে প্রিয় ফুটবলারকে একনজর দেখার আশাতেই বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন তারা। দূরে প্রায় দুই মিটার লম্বা এক মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে লিওনার্দোর ছেলে প্রথম চিনতে পারে যে ইনিই জাতীয় দলের গোলরক্ষক মার্তিনেজ। গাড়ি থামিয়ে আলবারাসিন ডাক দিতেই পকেটে হাত গুঁজে দাঁড়িয়ে থাকা দিবু তার সেই চেনা চওড়া হাসিতে সাড়া দেন।
কোনো তারকা সুলভ অহংকার না দেখিয়ে একদম সাধারণ মানুষের মতোই কথা বলেন মার্তিনেজ। আটকে যাওয়া দড়ির শক্ত গিঁট খোলার জন্য তাদের কাছে কোনো ছুরি আছে কি না জানতে চান। লিওনার্দো কোনো কিছু না ভেবেই নিজের মোটরসাইকেল থেকে নেমে সোজা কাদার মধ্যে নেমে পড়েন এবং কাছে থাকা ছুরি দিয়ে দড়ি কেটে ট্রাক উদ্ধারে সাহায্য করেন।
পুরো ঘটনা মনে করে আবেগাপ্লুত লিওনার্দো জানান, বিশ্বজয়ী এই ফুটবলারের আচরণ দেখে তার একবারের জন্যও মনে হয়নি যে কোনো মহাতারকার সঙ্গে কথা বলছেন। মনে হচ্ছিল পুরোনো কোনো বন্ধুর সঙ্গেই আড্ডা দিচ্ছেন। কাদা থেকে ট্রাক তোলার পর মার্তিনেজ অত্যন্ত বিনয়ের সঙ্গে বারবার ধন্যবাদ জানান এবং বলেন, ‘তোমরা তো আজ আমাকে বাঁচিয়ে দিলে!’
বিদায় নেওয়ার আগে আলবারাসিন পরিবারের সাথে আনা আর্জেন্টিনা দলের জার্সি ও পোস্টারে অটোগ্রাফ দেন মার্তিনেজ। এখানেই শেষ নয়, গাড়িতে ওঠার মুহূর্তে হঠাৎ দাঁড়িয়ে নিজের গায়ের আর্জেন্টিনা জাতীয় দলের অফিশিয়াল জ্যাকেটটি খুলে ভক্ত লিওনার্দোর হাতে তুলে দেন। প্রিয় তারকার এমন অমায়িক ও মানবিক ব্যবহারে আনন্দে চোখের জল ধরে রাখতে পারেননি সেই ভক্ত। মাঠের পোস্ট সামলানো মার্তিনেজ যে মাঠের বাইরেও কতটা অসাধারণ একজন মানুষ, এই ঘটনা তারই এক সুন্দর উদাহরণ হয়ে রইল।

মেসির সঙ্গে বিতর্ক ও এমবোলোর লাল কার্ডের ব্যাখ্যা দিলেন রেফারি
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের