শিরোনাম

আতলেতিকো মাদ্রিদের স্কোয়াডে নেই আলভারেজ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আতলেতিকো মাদ্রিদের স্কোয়াডে নেই আলভারেজ
হুলিয়ান আলভারেজ

লা লিগায় রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামছে আতলেতিকো মাদ্রিদ। সান সেবাস্তিয়ানে ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে ডিয়েগো সিমিওনের দল। পেশির ক্লান্তির কারণে দলে নেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ।

আলভারেজকে ঠিক কী কারণে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে, সে বিষয়ে আতলেতিকো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, অতিরিক্ত পেশির ক্লান্তির কারণেই তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচের আগে অনুশীলন সেশন পুরোপুরি শেষ না করেই অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন আলভারেজ। এরপর কোনো আনুষ্ঠানিক মেডিকেল রিপোর্ট প্রকাশ না করলেও আতলেতিকো জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অতিরিক্ত পেশির ক্লান্তিতে ভোগা আলভারেজকে সান সেবাস্তিয়ানে না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

/টিই/