শিরোনাম

শচীনকে ছাড়িয়ে টেস্টে রুটের বিশ্বরেকর্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
শচীনকে ছাড়িয়ে টেস্টে রুটের বিশ্বরেকর্ড
ইংলিশ ক্রিকেটার জো রুট

পাকিস্তানের বিপক্ষে বার্মিংহাম টেস্টে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলে টেস্ট ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন জো রুট। ছাড়িয়ে গেছেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের শেষ টেস্টে ৮ উইকেটে জিতেছে ইংল্যান্ড। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রুট ৬৯ বলে অপরাজিত ৬২ রান করেন। তাতে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ৫০ বা তার বেশি রানের ইনিংসের রেকর্ড নিজের করে নিয়েছেন রুট।

বার্মিংহামে পাওয়া ফিফটির মাধ্যমে টেস্টে রুটের ৫০+ রানের ইনিংসের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯-এ। ৬৮টি ৫০+ ইনিংস নিয়ে রেকর্ডটি ছিল শচীন টেন্ডুলকারের দখলে। ৩৫ বছর বয়সী রুট এখন এককভাবে তালিকার শীর্ষে।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি শিবনারায়ণ চন্দরপল। তার ৫০+ রানের ইনিংস ৬৬টি। অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার ও ভারতের রাহুল দ্রাবিড় দুজনেরই রয়েছে ৬৩টি করে ফিফটি বা তার বেশি রানের ইনিংস।

টেস্টে ৩২৯ ইনিংসে টেন্ডুলকারের সংগ্রহ ১৫ হাজার ২৯১ রান। অন্যদিকে রুট এখন পর্যন্ত ৩০৯ ইনিংসে করেছেন ১৪ হাজার ২৭৮ রান। টেন্ডুলকারকে ছাড়িয়ে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে রুটের দরকার আরও ১ হাজার ১৪ রান।

/টিই/