শিরোনাম

এই বিশ্বকাপকে ‘জঘন্য’ বললেন ইরানের অধিনায়ক

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এই বিশ্বকাপকে ‘জঘন্য’ বললেন ইরানের অধিনায়ক
ইরানের অধিনায়ক মেহেদী তারেমি

গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলে নিজেদের ক্ষোভের কথা কোনো রাখঢাক না রেখেই বলেছেন ইরান দলের অধিনায়ক মেহেদী তারেমি। মিসরের বিপক্ষে ড্র ম্যাচে ঝুলে আছে তাদের নকআউটের ভাগ্য। সেই ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশের পাশাপাশি মেহেদী তারেমি বলেছের, এই বিশ্বকাপে তাদের সঙ্গে ‘অন্যায়’ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে এবারের বিশ্বকাপের শুরু থেকেই মাঠের বাইরে নানা সমস্যায় পড়তে হচ্ছে ইরানকে। তাদের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রে হওয়ার কথা থাকলেও সেটি বদলে নিয়ে যাওয়া হয় মেক্সিকোতে। ইরানের তিনটি ম্যাচই হয়েছে যক্তরাষ্ট্রে। কিন্তু সেখানে ম্যাচের আগের দিন গিয়ে ফিরতে হয়েছে ম্যাচ শেষের সঙ্গে সঙ্গে। আরও কত সমস্যায়ই না পড়তে হয়েছে দলটির খেলোয়াড়দের!সবকিছু নিয়ে তারেমি ম্যাচ শেষে বলেছেন, ‘এটা জঘন্য বিশ্বকাপ। ফিফার উচিত ছিল সব সমস্যার সমাধান করা। দুর্ভাগ্যবশত শুরু থেকেই তারা সেটি করতে পারেনি।’ তারেমি এরপর যোগ করেন, ‘আমাদের কেন বারবার তিহুয়ানা থেকে যাতায়াত করতে হবে? আমরা তিহুয়ানার মানুষকে ভালোবাসি। মেক্সিকোকে ভালোবাসি। তারা খুবই বিনয়ী এবং আমরা তাদের পছন্দ করি। কিন্তু একজন পেশাদার খেলোয়াড় হিসেবে এমন একটি পেশাদার টুর্নামেন্টে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

ইরানের সঙ্গে অন্যায় হয়েছে দাবি করে অধিনায়ক তারেমি বলেছেন, ‘এটি অন্যায়। আমাদের মতে, এটি চরম অবিচার। ফিফার কাছে কি এটা ন্যায়সংগত মনে হয়? ঠিক আছে, তাদের জন্য ভালো। তারা যদি চায় আমরা টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাই, তাহলে ঠিক আছে; আমরা বাদই পড়ে যাচ্ছি। আমাদের সাহায্য করার মতো কোনো লজিস্টিক স্টাফ এখানে নেই। আমরা এসব নিয়ে প্রতিনিয়ত অভিযোগ করছি, কিন্তু কেউ এগিয়ে আসছে না।’

ইরান বিশ্বকাপে থাকুক, এটি আদৌ চাওয়া হচ্ছে কি না–এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের এখানে সবকিছুর বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। লোকে কী চায়, আমি জানি না। তবে আমাদের দিক থেকে মনে হচ্ছে, হ্যাঁ, তারা সম্ভবত এটাই পছন্দ করছে...তা না হলে ৯০ মিনিট খেলার পর আমাদের আবার তিহুয়ানায়ায় ফিরে যেতে হবে কেন?’

/আরএ/