তুরাগে ৭ লাশের খবর ভিত্তিহীন: পুলিশ সদর দপ্তর

নিজস্ব প্রতিবেদক

তুরাগ নদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে-শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবরটিকে ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
শনিবার (২৭ জুন) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, তুরাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে- এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে, এ ধরনের কোনো ঘটনার তথ্য পাওয়া যায়নি। এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি মহল এ ধরনের বিভ্রান্তি ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যারা এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে। কেউ এ ধরনের অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ ।

ঢাকার চারপাশের নদী রক্ষা প্রকল্পের ৭০ ভাগ কাজ সম্পন্ন