সময় চাহিয়া লজ্জা দিবেন না: স্পিকার

সময় চাহিয়া লজ্জা দিবেন না: স্পিকার
নিজস্ব প্রতিবেদক

বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় নির্ধারিত সময়েই বক্তব্য শেষ করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনা শুরুর আগে এ আহ্বান জানান তিনি।
স্পিকার বলেন, সরকারি দল ও বিরোধী দলের হুইপরা যে সময় নির্ধারণ করেছেন, সেই সময় সদস্যদের জানিয়ে দেওয়া হবে। এরপর আর সময় বাড়ানো হবে না। মুদি দোকানে লেখা থাকে, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। সময় চাহিয়া লজ্জা দিবেন না।
তিনি বলেন, হাতে সময় কম থাকায় আজ ও আগামীকাল-এই দুই দিন বাজেটের সাধারণ আলোচনা হবে। এরপর সংসদের অন্যান্য কার্যক্রম নেওয়া হবে।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাজেট অধিবেশনের সাফল্যজনক সমাপ্তির জন্য বাধ্য হয়ে সময় বেঁধে দিতে হচ্ছে। তাই আবারও বলছি, অনুরোধ করে বিব্রত করবেন না। যে সময় দেওয়া হবে, এর মধ্যেই বক্তব্য শেষ করবেন।

‘প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পর্যায়েও নিজের একটা অবস্থান তৈরি করেছেন’