রুয়েটে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার জয়

রুয়েট সংবাদদাতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ‘আনোয়ার ইস্পাত ফুটবল ফেস্ট ২০২৬’-এর সবচেয়ে আকর্ষণীয় এ আয়োজনে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা।
রুয়েটের উদ্যোগে এবং আনোয়ার ইস্পাতের সহযোগিতায় শনিবার (২৭ জুন) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
দুই অর্ধে ৩০ মিনিট করে মোট ৬০ মিনিটের খেলায় শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক কৌশলে খেলতে থাকে। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে সোহান আলীর একমাত্র গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।
হারের পরও নিজের অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন ব্রাজিল দলের গোলরক্ষক কৌশিক। পুরো ম্যাচজুড়ে একাধিক নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে দিয়ে তিনি দর্শকদের প্রশংসা অর্জন করেন।
ব্রাজিলের জার্সিতে মাঠে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কৌশিক, সাকিব ইরফান, নাবিল, মাহমুদুল, বাবু স্যার ও অঙ্কন। অন্যদিকে আর্জেন্টিনা দলের হয়ে খেলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিসালাত, সোহানুর, ইমতিয়াজ, সোহান আলী, শান্ত, নিলয় ও টুটুল।
খেলা উপভোগ করতে উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, উপপরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহমুদ এবং সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী। এছাড়াও শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবের আবহ।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন প্রতিযোগিতার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও দলগত নেতৃত্বের মানসিকতা গড়ে তুলতেও সহায়ক। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এমন ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রম নিয়মিত আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ম্যাচের পাশাপাশি দর্শকদের জন্যও ছিল পেনাল্টি শুটআউট প্রতিযোগিতার আয়োজন। এতে সফলভাবে গোল করে দুই দর্শক ফুটবল জার্সি পুরস্কার লাভ করেন। মজার বিষয় হলো, বিজয়ীদের একজন ছিলেন আর্জেন্টিনার এবং অন্যজন ব্রাজিলের সমর্থক, যা পুরো আয়োজনের আনন্দ আরও বাড়িয়ে দেয়।
আয়োজকদের ভাষ্য, শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা, সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। বিশ্ব ফুটবলের আবহকে ঘিরে আয়োজিত এই ফুটবল উৎসব ক্যাম্পাসে ফুটবলপ্রেমীদের এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়।
সংশ্লিষ্টদের মতে, এমন উদ্যোগ শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ব্যস্ততার বাইরে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করে এবং বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখে।

আন্তর্জাতিক র্যাংকিং থেকে বাদ রুয়েট