পর্তুগাল শুধুই রোনালদো-নির্ভর নয়, বললেন নেতো

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ডিআর কঙ্গোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন নিষ্প্রভ। তার দলও ম্যাচটি ড্র করেছে ১-১ গোলে। সেই ড্রয়ের পর রোনালদোর সমালোচনায় মেতে উঠেছিল পুরো ফুটবলবিশ্ব। পরের ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে সেই সমালোচনার জবাব জোড়া গোলে দিয়েছেন রোনালদো। দলও জিতেছে ৫-০ গোলের বড় ব্যবধানে।
এরপর অনেকের মনেই প্রশ্ন– এত এত তারকা খেলোয়াড় থাকতেও পর্তুগাল কি তাহলে শুধুই রোনালদো-নির্ভর দল! তিনি ভালো খেললে পর্তুগাল জিতবে, তিনি নিষ্প্রভ থাকলে পর্তুগাল জিততে পারবে না; বিষয়টি কি এমন হয়ে গেছে! প্রশ্নটি উঠেছ পর্তুগাল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলতে নামার আগে।
গ্রুপ পর্বে পর্তুগাল তাদের শেষ ম্যাচটি বাংলাদেশ সময় আগামী পরশু (২৮ জুন) ভোর সাড়ে ৫টায় কলম্বিয়ার বিপক্ষে খেলতে নামবে। এ ম্যাচে মাঠে নামার আগে উইঙ্গার পেদ্রো নেতো অবশ্য বলেছেন, পর্তুগাল শুধুই রোনালদো-নির্ভর দল নয়।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নেতো বলেছেন, ‘ক্রিস্টিয়ানো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু নির্ভরশীল শব্দটি অনেক বেশি কঠিন। আমরা জানি, যদি বল বক্সে যায়, তাহলে তার গোল করার সম্ভাবনা খুবই বেশি। তবে আমরা শুধু তার জন্য নয়, দলের সব খেলোয়াড়ের জন্যই সুযোগ তৈরি করি।’
নেতো এরপর যোগ করেছেন, ‘আমাদের নিজস্ব কৌশল ও খেলার ধরন আছে। তাই আমি মনে করি না যে আমরা শুধুই তার ওপর নির্ভরশীল, বরং তার প্রতি আমাদের আস্থা রয়েছে।’
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে চেলসির এই পর্তুগিজ উইঙ্গার বলেন, ‘আমরা জানি, আমরা এমন একটি দলের মুখোমুখি হচ্ছি যারা ২০২২ কাতার বিশ্বকাপে খেলতে পারেনি, কিন্তু তারা বর্তমানে খুব ভালো করছে। তাদের একটি শক্তিশালী দল আছে এবং তারা কোপা আমেরিকার ফাইনালিস্ট ছিল। তারা খুবই লড়াকু এবং শারীরিকভাবে শক্তিশালী দক্ষিণ আমেরিকান দল। আমাদের তাদের সমকক্ষ হতে হবে, অথবা তাদের ছাড়িয়ে যেতে হবে।’
নিজেদের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘সহনশীলতাই এবং কঠোর পরিশ্রমই আসল। আমরা সেটাই করে আসছি। সহনশীল থেকেছি এবং কঠোর পরিশ্রম করেছি। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে এটিই হবে মূল বিষয়।’

মুচকি হাসিতে জবাব রোনালদো-মার্তিনেজের 