‘নেইমারকে বিশ্বকাপ দলে রাখা হয়েছে মার্কেটিংয়ের জন্য’

সিটিজেন স্পোর্টস ডেস্ক

ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন নেইমার জুনিয়র। কোচ কার্লো আনচেলত্তির ২৬ সদস্যের দলে জায়গা পাওয়ার ২ দিন পরই আবারও নতুন করে চোটে পড়েন নেইমার। ফলে বিশ্বকাপ দলে থাকলেও কতটুকু ম্যাচ টাইম পাবেন নেইমার তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
ব্রাজিলের ক্রীড়া সাংবাদিক মাউরো সেজারো মনে করছেন, শুধু মার্কেটিংয়ের জন্য নেইমারকে বিশ্বকাপ দলে রাখা হয়েছে।
ব্রাজিলের ইউওএল চ্যানেলের ‘পসে জি বোলা’ অনুষ্ঠানে নেইমারকে নিয়ে মাউরো বলেন, ‘গত সোমবার আমরা যা দেখলাম, তা আসলে একটা করুণ ও সস্তা মার্কেটিংয়ের নাটক ছাড়া আর কিছুই নয়। দেখে মনে হচ্ছে আমরা যেন ২০১৪ সালে পড়ে আছি।’
নেইমার তার সেরা ফর্ম আগেই হারিয়েছেন। ক্লাব ফুটবলেও এখন তেমন সাফল্য নেই। তার ফর্ম নিয়ে মাউরো বলেন, ‘নেইমার কিন্তু এখন আর আগের মতো সেই মাঠ কাঁপানো ফুটবলার নেই। একদমই নেই। ওকে দলে নেওয়া হচ্ছে স্রেফ প্রভাব খাটিয়ে, গায়ের জোরে।’

বিশ্বকাপ জেতার মতো দল নেদারল্যান্ডস: ডামফ্রিস