বিশ্বকাপ জেতার মতো দল নেদারল্যান্ডস: ডামফ্রিস

সিটিজেন স্পোর্টস ডেস্ক

তিনবার ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠলেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি নেদারল্যান্ডসের। প্রতি আসরের মতো এবারও শক্তিশালী দল নিয়ে বিশ্বকাপে যাচ্ছে ‘টোটাল ফুটবল’ এর জনকরা। ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে ডাচ তারকা ড্যানজেল ডামফ্রিস জানালেন, এবার বিশ্বকাপ জিততে যুক্তরাষ্ট্রে পা রাখবেন তারা।
১৯৭৪ ও ১৯৭৮ টানা দুবার স্বপ্নভঙ্গ হয়েছিল ডাচদের। ২০১০ ফাইনালে স্পেনের কাছে হেরে আবারও মন ভাঙে নেদারল্যান্ডসের।
ডামফ্রিস বলেন, ‘কিছু লক্ষ্য নিয়েই আমরা বিশ্বকাপে যাচ্ছি। চার বছর আগের তুলনায় আমরা আরও ভালো দল। আমাদের স্বপ্ন একটাই, বিশ্বকাপ জেতা। আমাদের বিশ্বকাপ জেতার মতো দল আছে। ম্যাচের পর ম্যাচ ফর্ম ধরে রাখাই চ্যালেঞ্জ। এটা সহজ কাজ না। আশা করি আমরা সর্বোচ্চটা দিয়েই সাফল্য পাবো।’
কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সঙ্গে নেদারল্যান্ডসের লড়াই হয়েছিল সমানে সমান। টাইব্রেকারে হারে ডাচরা।
এখনো সেই কস্টের মুহূর্ত ভুলতে পারেননি ডামফ্রিস। তিনি বলেন, ‘ওই ম্যাচের কথা ভাবতে ভালো লাগে না। সমর্থকরাও তাই ভাবেন। নিরপেক্ষ দর্শকের জন্য ম্যাচটা দারুণ ছিল। শেষ পর্যন্ত আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হয়েছে।’
বিশ্বকাপ মিশনে সমর্থকদের পাশে চান ডামফ্রিস, ‘প্রতি আসরেই ডাচ সমর্থকরা আমাদের পাশে থাকেন। এবারও সেটা চাইছি। তারা অনেক দূরের পথ পাড়ি দিয়ে বিশ্বকাপ দেখতে আসবেন।’
১৫ জুন জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নেদারল্যান্ডস। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ সুইডেন ও তিউনিসিয়া।

বদলে গেলো অধিনায়ক, সাফে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ