মেসির আর্মব্যান্ড বিশেষ মর্যাদায় সংরক্ষণ করা হবে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেসির আর্মব্যান্ড বিশেষ মর্যাদায় সংরক্ষণ করা হবে
লিওনেল মেসি

জাতীয় দলের হয়ে লিওনেল মেসি খেলবেন আর একটি ম্যাচ। বাংলাদেশ সময় বুধবার সকালে আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নামবেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। প্রতিপক্ষ আফ্রিকার দেশ বেনিন। মনুমেন্তাল স্টেডিয়ামে আয়োজিত মেসির বিদায়ী ম্যাচে তার পরিহিত আইকনিক আর্মব্যান্ডটি ফুটবল ইতিহাসের এক চিরন্তন স্মারক হিসেবে সংরক্ষিত হতে যাচ্ছে।

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচের পর এই আর্মব্যান্ড বিশেষ মর্যাদায় সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির অন্যতম সুরক্ষিত এক জাদুঘরে স্থান পাবে এটি। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে এই আর্মব্যান্ড আর কখনোই কেউ পরতে পারবে না। ফলে সাধারণ এক ক্রীড়া সামগ্রী রূপান্তরিত হবে দেশটির অমূল্য জাতীয় স্মৃতিচিহ্নে।

এর আগে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনা অবসরের পর তার আর্মব্যান্ড একটি সংস্থার উদ্যোগে সংরক্ষণ হলেও মেসির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে ঘটছে তা।

মেসির এই আর্মব্যান্ড সংরক্ষণ তার গোল, অ্যাসিস্ট বা শিরোপা জয়ের স্বীকৃতি নয়; বরং এটি এমন এক কিংবদন্তির প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য, যার প্রভাব খেলার গণ্ডি পেরিয়ে গেছে অনেক দূর।

মেসির আর্মব্যান্ডটি শেষ পর্যন্ত আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়ের চিরন্তন প্রতীক হয়ে থাকবে।

/টিই/