মেসির বিদায়ী ম্যাচে পাঁচটা স্টেডিয়ামও পূর্ণ হয়ে যেত: স্কালোনি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেসির বিদায়ী ম্যাচে পাঁচটা স্টেডিয়ামও পূর্ণ হয়ে যেত: স্কালোনি
বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করবেন লিওনেল মেসি

লিওনেল মেসির বিদায়ী ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে মেসিকে শেষবার খেলতে দেখতে উপচে পড়া মানুষের ঢল নামবে স্টেডিয়ামে তা বলার অপেক্ষা রাখে না। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির বিশ্বাস, মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচটি দেখতে মনুমেন্তালের মতো পাঁচটি স্টেডিয়াম থাকলে সবগুলোই পূর্ণ হয়ে যেত।

বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের জয়ের পর মেসির বিদায় নিয়ে কথা বলতে গিয়ে হাসতে হাসতে স্কালোনি বলেন, ‘যদি পাঁচটি মনুমেন্তাল স্টেডিয়ামও থাকতো, সবগুলো পূর্ণ হয়ে যেত। আমি সব জায়গা থেকে বার্তা পেয়েছি। আমার মনে হয়, সবকিছু বলা হয়ে গেছে। এখন শুধু উপভোগ করার পালা।’

বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচটি খেলতে যাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

স্কালোনির কাছে এই বিদায় হবে গর্ব, কৃতজ্ঞতা আর স্মৃতিকাতর মুহূর্ত। মেসি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসেরই অবিচ্ছেদ্য অংশ।

মনুমেন্তালে গ্যালারিতে থাকা সবার মতো মেসিও আবেগাপ্লুত থাকবেন বলে মনে করেন আর্জেন্টিনার কোচ। জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচটি আর্জেন্টাইন ফুটবলের একটি অসাধারণ অধ্যায়ের সমাপ্তি টানবে।

স্কালোনি আরও বলেন,‘আমি মনে করি, সবাই আবেগাপ্লুত হবে, মেসিও। মনুমেন্টালের মাঠে পা রাখার মুহূর্ত থেকেই এটি সবার জন্য অবিস্মরণীয় একটি দিন হয়ে থাকবে। তার এই দিনের অংশ হতে পারছি, এ জন্য আমি কৃতজ্ঞ।’

মেসির আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে দুটি অনুশীলন সেশন বাকি।

/টিই/