বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ম্যাচে দলের ষষ্ঠ গোলটি করেন

আফ্রিকান দেশ বুরকিনা ফাসোর বিপক্ষে মনুমেন্তাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে স্বাগতিক আর্জেন্টিনা জিতবে এমনটি হয়তো সব আলবিসেলেস্তে সমর্থকরাই ভেবেছিলেন। তবে ব্যবধানটা হবে ৭-০ তা হয়তো অনেকেই ভাবেননি।

প্রধমার্ধেই গোল উৎসব করে মেসি ছাড়া আর্জেন্টিনা দল। ৫ গোল দেয় তারা। দ্বিতীয়ার্ধে বেঞ্চে থাকা খেলোয়াড়দের সুযোগ দিলেন কোচ লিওনেল স্কালোনি। দ্বিতীয়ার্ধে হয় আরও দুটি গোল।

এর আগে শঙ্কা ছিল আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচটি হওয়া নিয়ে। বুরকিনা ফাসো ফুটবল দল ফ্লাইট জটিলতায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে ম্যাচের কয়েক ঘণ্টা আগে মাঠে এসে পৌঁছায়। ফ্লাইট জটিলতার কারণে ম্যাচটি খেলতে বেঁকে বসেন আফিকার দেশটির জাতীয় দলের খেলোয়াড়রা।

বুরকিনা ফাসোর সংবাদমাধ্যম ‘বুরকিনা ২৪’ জানায়, কোচ আমির আব্দোউ বাধ্য হয়েই অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের ডাকেন। মূল জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে মিডফিল্ডার চেক বেবেল দৌউম্বিয়াকে পেয়েছেন। মাঠে নামা দলটিকে তাই পুরোপুরি বুরকিনা ফাসো অনূর্ধ্ব-২৩ দল বলা যাচ্ছে না। কারণ চেক বেবেল খেলেছেন।

মজার বিষয় এ নিয়ে সপ্তমবার আর্জেন্টিনা কোনো আন্তর্জাতিক ম্যাচে ৭ গোল দিলো।

এটি বুরকিনা ফাসোর মূল দল না কি জাতীয় দল, তা নিয়ে তর্ক হতেই পারে। তবে স্কোরশিটে লেখা থাকবে আর্জেন্টিনা ৭ গোল দিয়েছে। মজার বিষয় এ নিয়ে সপ্তমবার আর্জেন্টিনা কোনো আন্তর্জাতিক ম্যাচে ৭ গোল দিলো।

ম্যাচের প্রথমার্ধে একটি করে গোল করেছেন লাউতারো মার্তিনেজ (৪ মিনিট), জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি (১২), নিকো পাজ (৩৫) ও হুলিয়ান আলভারেজ (৩৬)। অপর গোলটি (৮ মিনিটে) আত্মঘাতী। দ্বিতীয়ার্ধে বদলি নামা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ৫৭ মিনিটে এবং জুলিয়ানো সিমিওনে যোগ করা সময়ে গোল করেন।

আর্জেন্টিনা ম্যাচে ৩০টি শট নিয়ে লক্ষ্যে রাখে ১৭টি। বুরকিনা ফাসোর তিন শটের একটি লক্ষ্যে ছিল। প্রায় ৮০ শতাংশ সময় বল ছিল আর্জেন্টিনার দখলে।

লিওনেল মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনা জয়ের জন্য আরও আক্রমণাত্মক হয়ে মাঠে নামবে তা আবারও প্রমাণ করলেন লিওনেল স্কালোনির শীষ্যরা। এর আগের ম্যাচে বলিভিয়াকে আর্জেন্টিনা দিয়েছিল ৪ গোল।

বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম‍্যাচে শেষবার দেশের হয়ে খেলবেন মহাতারকা মেসি।

/টিই/