আজ খোলা থাকবে সব ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আজ খোলা থাকবে সব ব্যাংক
প্রতীকী ছবি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে এর আগে শনিবার (১৭ অক্টোবর) ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

রবিবার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সুপারভিশন ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার, ২১ অক্টোবর বুধবার ও ২২ অক্টোবর বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে। এই ছুটির কারণে সারা দেশে ব্যাংকগুলোর সাধারণ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও উপশাখাগুলোতে স্বাভাবিক নিয়মে সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা কার্যক্রম চালু রাখার আগের নির্দেশনা বহাল থাকবে।

এতে বলা হয়েছে, দুর্গাপূজার ছুটির দিনগুলোতে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেজন্য বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

/এসবি/