শিরোনাম

৭ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে সাইমের দুই ০

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
৭ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে সাইমের দুই ০
বাঁহাতি ব্যাটার সাইম আইয়ুব

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দুর্দান্ত খেলা বাঁহাতি ব্যাটার সাইম আইয়ুব টেস্ট খেলতে নেমে এজবাস্টনের দুই ইনিংসেই ডাক মেরেছেন। অথচ, পাকিস্তান দলে হঠাৎ ডাক পাওয়ার আগে জ্যামাইকা কিংসম্যানের হয়ে তিন ম্যাচের একটিতে সেঞ্চুরি হাঁকান সাইম।

আকাশপথে ৭ হাজার কিলোমিটার ভ্রমণ করে এজবাস্টন টেস্টে দুই ইনিংসেই শূন্য রানে আউট হন বাঁহাতি ওপেনার। সময়ের হিসেবে প্রায় ২ বছর পর টেস্টে খেলার সুযোগ পান তিনি। সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে খেলেন তিনি।

সাইমের এমন হতাশাজনক পারফরম্যান্সের দায় পাকিস্তানের বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার নাসের হুসেইন। স্কাই স্পোর্টসকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, ‘পাকিস্তানের পরিস্থিতি ক্রমেই খারাপ থেকে খারাপতর হচ্ছে। বিশেষ করে সাইম আইয়ুবকে দেখলে মনে হয়, অনেকক্ষণ ফিল্ডিং করায় হঠাৎ ব্যাটিংয়ে নেমে পুরোপুরি মনোযোগী না থাকার ক্ল্যাসিক উদাহরণ।’

হুসেইন আরও বলেছেন, ‘আসল কথা হলো, ওর এখানে থাকাই উচিত ছিল না। গত ১১ মাসে প্রথম শ্রেণির ম্যাচ খেলেনি। ১০ দিন আগেও সিপিএল খেলছিল। জানি না কে মনে করেছে বিদেশের কন্ডিশন এবং ভিন্ন এক সংস্করণে খেলা ব্যাটারকে উড়িয়ে এনে এই কন্ডিশনে খেলানো, ডিউক বলের বিপক্ষে সে ভালো করতে পারবে। এটা আসলে টেস্ট ক্রিকেটের প্রতি একধরনের অসম্মান এবং অবহেলা।’

/টিই/