শিরোনাম

টেস্টে রবিনসনের বিরল রেকর্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
টেস্টে রবিনসনের বিরল রেকর্ড
ইংলিশ পেসার অলি রবিনসন

টেস্ট ক্রিকেটের অন্যতম অভিজাত পরিসংখ্যান ক্লাবে নাম লেখালেন অলি রবিনসন। এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে প্রথম বোলার হিসেবে অন্তত ২০ ম্যাচের পর বোলিং গড় ১৯ এর নিচে নামিয়েছেন।

এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে দুটি উইকেট তুলে নেন রবিনসন। ২৪ টেস্টে তার উইকেট ১০৪টি, তাতে তার গড় নামে ১৮.৮৬ তে। অন্তত ২০ টেস্ট খেলার পর বোলিং গড় ১৯-এর নিচে সবশেষ রেখেছিলেন সিডনি বার্নস, ১৯১৪ সালে! সিডনি তার টেস্ট ক্যারিয়ার শেষ করেছিলেন ২৭ ম্যাচে ১৮৯ উইকেট ও অবিশ্বাস্য ১৬.৪৩ গড় নিয়ে।

টেস্ট ইতিহাসে মাত্র ছয়জন বোলার অন্তত ২০ টেস্ট খেলার পর ২০ এর নিচে গড় রাখতে পেরেছেন। এর মধ্যে চার জন ইংল্যান্ডের শুরুর টেস্ট যুগে, অন্য দুজন রবিনসন ও ভারতের জসপ্রিত বুমরা।

২১ টেস্ট খেলে ১৫.৫৪ গড় নিয়ে এই তালিকায় সবার প্রথমে বিলি বার্নস। ১৬.৪৩ গড় নিয়ে সিডনি বার্নস দুই নম্বরে। ববি পিল ২০ টেস্টে ১৬.৯৮ গড়ে ১০১ উইকেট নিয়ে তৃতীয় স্থানে। রবিনসন জায়গা করে নিলেন পঞ্চম স্থানে। বুমরা ৫২ টেস্টে ১৯.৭৯ গড়ে ২৩৪ উইকেট নিয়েছেন।

/টিই/