ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে নেই সৌম্য, ফিরলেন তাসকিন

নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়ায় দুই টেস্ট সিরিজে দলে ছিলেন সৌম্য সরকার। তবে একাদশে জায়গা হয়নি। আফগানিস্তানের বিপক্ষেও টেস্ট দলে থেকে একাদশে সুযোগ পাননি সৌম্য। পাঁচ বছর পর টেস্ট দলে ফিরে ম্যাচ খেলার আগেই বাদ পড়েছেন এই ওপেনার।
২৮ অক্টোবর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্টের জন্য আজ শুক্রবার (২৩ অক্টোবর) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট দলে নেই খালেদ আহমেদও।
সর্বশেষ ত্রিদেশীয় সিরিজ দুই ওয়ানডেতে যথাক্রমে ৯ ও শূন্য রানে আউট হন সৌম্য। তাতে সমালোচনার মুখে পড়তে হয় তাকে। ওয়ানডেতে খারাপ পারফরম্যান্সের কারণে কি টেস্ট দল থেকেও বাদ পড়ে গেলেন?
প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘বাদ পড়ার একটা অনেক বড় কারণ আমাদের এখন প্রথম শ্রেণির ক্রিকেট চলছে। এখানে (জাতীয় দলে) আমাদের একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। আমাদের যে ওপেনিং জুটি আছে তারাই হয়তো খেলবেন। আমরা চাই ও প্রথম শ্রেণির ম্যাচটা খেলুক।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলে তৃতীয় কোনো ওপেনার রাখা হয়নি।
হাবিবুল বাশার বলেন, ‘দক্ষিণ আফ্রিকা দল দেবো, সেখানে তৃতীয় ওপেনার হিসেবে কেউ না কেউ যাবেন। সেটা কে হয় তা আমরা পরে সিদ্ধান্ত নেবো; কিন্তু এই মুহূর্তে আমরা চাই, যাদের তৃতীয় ওপেনার হিসেবে আমরা বিবেচনা করছি, তারা সবাই প্রথম শ্রেণির ম্যাচটা খেলুক।’
আফগানিস্তান সিরিজের দলে থাকা খালেদ আহমেদও নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কাউন্টি ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে এলেও আফগানিস্তানের বিপক্ষে একাদশে রাখা হয়নি খালেদের। তার জায়গায় দলে ফিরেছেন তাসকিন আহমেদ।
প্রথম টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ড্র করলো বিসিবি একাদশ
আবারও দ্রুততম মানব ইমরানুর, মানবী শিরিন