ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ড্র করলো বিসিবি একাদশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র করলো বিসিবি একাদশ। প্রথম দিন ৭ উইকেট হারিয়ে ৩৭১ রান করে ইনিংস ঘোষণা করে বিসিবি একাদশ। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩৩৬ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।
আজ (২৩ অক্টোবর) দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভালোই জবাব দেয় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার জন ক্যাম্পবেল করেন ৭৮ বলে ৬৫ রান। আরেক ওপেনার ব্রেন্ডন কিং ৩৫ বলে ৪০ রান করেন। তিনে নামা ত্যাগনারায়ণ চন্দরপলের ব্যাট থেকে আসে ৯০ বলে ৩১ রান।
বাকিদের মধ্যে কাভেম হজ ২৪ বলে ১৩, আমির জাঙ্গু ৬৮ বলে ৪৪, জশুয়া ডি সিলভা ২১ বলে ১১ রান করেন। আর কেভিন উইকহ্যাম ১০৭ বলে ৬৭ রানে ও অধিনায়ক রোস্টন চেইজ ৬৫ বলে ৪৬ রান করে অপরাজিত ছিলেন।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ সফর দিয়ে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পান উইকহ্যাম। প্রথম শ্রেণির টুর্নামেন্ট ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের সবশেষ আসরে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করেন তিনি। এবার ৬৭ রান করে বার্তা দিয়ে রাখলেন উইকহ্যাম।
বিসিবি একাদশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন মোহাম্মদ হোসাইন। একটি উইকেট নিয়েছেন অনিক দেব বর্মণ।

টিকিট ছাড়া দুই গ্যালারিতে দেখা যাবে মিরপুর টেস্ট