ক্যারিয়ারের ৯৮২তম গোল রোনালদোর

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ক্যারিয়ারের ৯৮২তম গোল রোনালদোর
ক্রিস্টিয়ানো রোনালদো

ক্যারিয়ারে হাজারতম গোলের মাইলফলকের আরও কাছে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে আজ শুক্রবার (২৩ অক্টোবর) আল ফয়সালির বিপক্ষে একটি গোল করেন তিনি। তাতে ক্যারিয়ারের গোলসংখ্যা হলো ৯৮২।

আল ফয়সালির মাঠে ৩-১ গোলে জিতেছে আল নাসর। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন ৪১ বছর বয়সী রোনালদো। জোয়াও ফেলিক্সের পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি। আল নাসরের হয়ে অন্য গোল দুটি করেন আল হামদান ও অ্যাঞ্জেলো। আল ফয়সালির হয়ে একমাত্র গোলটি করেন বংগোন্ডা।

ক্লাব ফুটবলে ১ হাজার ১০৯ ম্যাচে করেছেন ৮৩৬ গোল রোনালদোর। পর্তুগাল জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে গোল ১৪৬টি।

ক্লাবভিত্তিক গোলের হিসাবে রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি ৪৫০ গোল করেছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের তার গোল ১৪৫টি, আল নাসরের হয়ে ১৩৪টি, জুভেন্তাসের হয়ে ১০১টি আর স্পোর্টিং লিসবনের হয়ে ৫টি।

চলতি মৌসুমে আল নাসরের হয়ে রোনালদোর গোল হলো ৬টি। ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে রোনালদোর প্রয়োজন আর মাত্র ১৮ গোল।

/টিই/