সাঙ্গাকারার সর্বকালের সেরা একাদশে আছেন যারা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ক্রিকেট ইতিহাসের সেরা খেলোয়াড়দের নিয়ে নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ সাজিয়েছেন শ্রীলংকার কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার কুমার সাঙ্গাকারা।
তার বেছে নেওয়া এই দলে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার।
সাঙ্গাকারার পছন্দের দলে ওপেনার হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন। তার সঙ্গে ইনিংসের সূচনা করার দায়িত্বে আছেন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। তিন নম্বরে জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা। চার নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।
দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে শ্রীলংকার সাবেক তারকা অরবিন্দ ডি সিলভাকে। পাঁচ নম্বরে ব্যাট করবেন তিনি।
ছয় নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস।
উইকেটকিপার-ব্যাটার হিসেবে একাদশে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট। তার পরেই রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন।
বোলিং বিভাগে শেন ওয়ার্নের সঙ্গে আছেন শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন, পাকিস্তানের ওয়াসিম আকরাম এবং আরেক শ্রীলংকান চামিন্দা ভাস।