শচীনের সঙ্গে ক্রিকেট খেললেন ব্রিটেনের যুবরাজ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
শচীনের সঙ্গে ক্রিকেট খেললেন ব্রিটেনের যুবরাজ
শচীন টেন্ডুলকারের সঙ্গে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন

বর্তমানে ভারতে অবস্থান করছেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম এবং যুবরানি কেট মিডলটন। মুম্বাইয়ে শচীন টেন্ডুলকারের সঙ্গে ক্রিকেট খেললেন তারা। একটি অনুষ্ঠান উপলক্ষে ভারতে এসেছেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম এবং যুবরানি কেট মিডলটন।

মুম্বাইয়ে পৌঁছনোর পর তাদের আমন্ত্রণ জানান শচীন টেন্ডুলকার। শুধু ক্রিকেট খেলা নয় শচীনের সঙ্গে চা খেলেন এবং মুম্বাইয়ের রাস্তার খাবার খেতেও দেখা যায় দুই জনকে।

সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে রাস্তায় খুদে ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা গিয়েছে উইলিয়াম এবং কেটকে। শচীন বল করেছেন। পাশে দাঁড়িয়ে উৎসাহ দিয়েছে খুদে ক্রিকেটপ্রেমীরা।

কেট উইলিয়ামকে বল করছেন প্রিন্স উইলিয়াম
কেট উইলিয়ামকে বল করছেন প্রিন্স উইলিয়াম

এরপর বিশেষ ভাবে সাজানো একটি চায়ের দোকানে উইলিয়াম এবং কেটকে নিয়ে যান শচীন। সেখানে মাটির ভাঁড়ে ‘কাটিং চা’ পরিবেশন করা হয়। মুম্বাইয়ের রাস্তার বিভিন্ন বিখ্যাত খাবারও চেখে দেখেন তারা।

ভারতে তিন দিনের সফরে এসেছেন উইলিয়াম এবং কেট। মুম্বাইয়ে তাদের সংস্থা আয়োজিত ‘আর্থশট পুরস্কার’ অনুষ্ঠান হবে। পৃথিবীর বিভিন্ন সমস্যা মেটাতে উদ্ভাবনী কিছু তৈরি করেছেন, এ রকম পাঁচ জনকে প্রায় সাড়ে ১২ কোটি টাকা করে পুরস্কার দেওয়া হবে। ২০২০ থেকে এই উদ্যোগ শুরু করেছেন কেট এবং উইলিয়াম।

/টিই/