১৬ হাজারি ক্লাবে বাবর আজম

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
১৬ হাজারি ক্লাবে বাবর আজম
বাবর আজম

আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাবর আজম। পাকিস্তানের পঞ্চম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।

রবিবার (১৮ অক্টোবর) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে এই কীর্তি গড়েন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

ম্যাচের আগে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রান পূর্ণ করতে তার প্রয়োজন ছিল মাত্র ৭ রান। দ্রুতই সেই রান তুলে নেন ৩২ বছর বয়সী এই ব্যাটার।

তিন সংস্করণ মিলিয়ে ৩৯৯ ইনিংসে ১৬ হাজার রান পূর্ণ করেছেন বাবর। পাকিস্তানের হয়ে এই মাইলফলকে পৌঁছাতে তার চেয়ে কম ইনিংস লেগেছে কেবল মোহাম্মদ ইউসুফ ও জাভেদ মিয়াদাদের। ইউসুফের লেগেছিল ৩৮৮ ইনিংস, মিয়াদাদের ৩৯৮ ইনিংস।

শ্রীলঙ্কার বিপক্ষে ৫৭ বলে ৪৫ রান করে ইশান মালিঙ্গার বলে আউট হন তিনি।

পাকিস্তানের করা ৩০৫ রানের জবাবে ২৬৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৩৭ রানের জয় পায় স্বাগতিকরা।

/টিই/