নতুন অধিনায়ককে অভিনন্দন জ্যোতির

নতুন অধিনায়ককে অভিনন্দন জ্যোতির
সিজেডএন স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়েছেন নিগার সুলতানা জ্যোতি। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন নাহিদা আক্তার। নতুন দায়িত্বের জন্য নাহিদাকে অভিনন্দন জানিয়ে তার পাশে থাকার কথা জানিয়েছেন জ্যোতি।
অভিনন্দন বার্তায় জ্যোতি বলেন, ‘টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদাকে আন্তরিক অভিনন্দন।’
তিনি আরও বলেন, ‘নতুন এই দায়িত্বে তার জন্য রইলো অনেক শুভকামনা। আমি বিশ্বাস করি, সে নিজের সামর্থ্য ও নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দলে আমাদের ভূমিকার পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের লাল-সবুজ পতাকার প্রতি আবেগ একই আছে, আমাদের লক্ষ্যও একই- বাংলাদেশ ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।’
পূর্ণ সহযোগিতার কথা জানিয়ে জ্যোতি আরও বলেন, ‘একজন সতীর্থ হিসেবে নাহিদার পাশে আছি, থাকবো। দলের সাফল্যের জন্য আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব, তা করতে আমি সবসময় প্রস্তুত।’

পিএসজি-রিয়ালকে ওলমোর হুঁশিয়ারি