বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ দলে এক পরিবর্তন

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি খেলেছে ওয়েস্ট ইন্ডিজ শনিবার (১৭ অক্টোবর) রাতে। আজ (১৮ অক্টোবর) ঢাকায় পা রাখছে ক্যারিবীয়দের টেস্ট দল। সেই দলে শেষ মুহূর্তে একটি পরিবর্তন এনেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
বাংলাদেশ সফরে কিমো পলের বদলি হিসেবে শামার স্প্রিঙ্গারকে দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যক্তিগত ও পারিবারিক কারণে ভারত থেকে দেশে ফিরে যাবেন পল। সিডব্লুআইয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
২৮ বছর বয়সী স্প্রিঙ্গারের এখনো টেস্ট অভিষেক হয়নি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলেছেন এই পেস বোলিং অলরাউন্ডার।
কিমো পলের বদলি হিসেবে স্প্রিঙ্গারের পাশাপাশি ওজে শিল্ডস ও নিয়াল স্মিথের নামও বিবেচনায় ছিল। তবে চোটের কারণে তাদের কাউকেই নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে সিডব্লুআই।
পল ও স্প্রিঙ্গার দুজনই ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের সফরের দলে ছিলেন। শনিবার বেঙ্গালুরুতে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ হয়েছে।
বাংলাদেশ সফরে ২২ থেকে ২৪ অক্টোবর ঢাকায় তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর মিরপুরে হবে প্রথম টেস্ট। সিলেটে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর, চলবে ৯ নভেম্বর পর্যন্ত।
ওয়েস্ট ইন্ডিজের দল: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া দা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহাম।

মাঠে ফেরার অনুমতি পেলেন রিজওয়ান
বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক