সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের বড় সংগ্রহ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের বড় সংগ্রহ
সেঞ্চুরির পর সালমান আলি আগা

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আজ রবিবার (১৮ অক্টোবর) স্বাগতিক পাকিস্তান মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কার। রাওয়ালপিন্ডিতে টস হেরে আগে ব্যাট করেছে পাকিস্তান। সালমান আলি আগার সেঞ্চুরিতে ভর করে পাকিস্তান ৩০৫ রানে অলআউট হয়েছে।

তৃতীয় উইকেট পতনের পর ব্যাটিংয়ে নামেন সালমান। এক ওভার পর সাদ বেগও ফিরে গেলে পাকিস্তানের স্কোর হয় ২২ ওভারে ১২০/৪। সেখান থেকে শুরুতে বেশ ধীরে খেলেন সালমান। একসময় ১৩ বলে তার রান ছিল ৭।

ইনিংসের ৪৫তম ওভারে আসিথা ফার্নান্দোর পরপর দুই বলে বাউন্ডারি মেরে ৮২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সালমান। ওয়ানডেতে এটি তার চতুর্থ সেঞ্চুরি, এর দুটি শ্রীলঙ্কার বিপক্ষে। গত বছর নভেম্বরে রাওয়ালপিন্ডিতেই লঙ্কানদের বিপক্ষে তিন অঙ্কের স্বাদ পেয়েছিলেন সালমান।

অবশ্য সেঞ্চুরি ছোঁয়ার এক ওভার পরে আসিথার বলে ক্যাচ দিয়ে বিদায় নেন সালমান। ৯০ বলে একটি ছক্কা ১০টি চারে ১০৭ রান করেন তিনি।

এছাড়া ৪৫ রান করেন বাবর আজম, ৩৭ রান আসে হাসান নাওয়াজের ব্যাট থেকে। ৪ উইকেট নেন এহসান মালিঙ্গা।

/টিই/