মাঠে ফেরার অনুমতি পেলেন রিজওয়ান

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মাঠে ফেরার অনুমতি পেলেন রিজওয়ান
মোহাম্মদ রিজওয়ান

অনলাইন বেটিং ও জুয়া সংক্রান্ত তদন্তের কারণে এতদিন ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে মোহাম্মদ রিজওয়ানের। সেই বাধা কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার সুযোগ পেলেন পাকিস্তানি এই উইকেটকিপার-ব্যাটসম্যান।

১৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১ এর শেষ রাউন্ডে খেলতে পারবেন তিনি। সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের (এসএনজিপিএল) অধিনায়ক হিসেবেও ফিরছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার এই খবর জানিয়েছে।

রিজওয়ানের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন এসএনজিপিএলের ক্রিকেট পরিচালক মোহাম্মদ হাফিজ। তবে এই ক্রিকেটারের বিরুদ্ধে চলমান তদন্তের কোনো সুরাহা হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

সেপ্টেম্বর মাসের মাঝামাঝি শেষ হওয়া ইংল্যান্ড সফর থেকে রিজওয়ানের বিরুদ্ধে অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত অভিযোগের তদন্ত করছে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। এ কারণে ৮ দলের প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্রেসিডেন্টস ট্রফিতে তার অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

/টিই/