সাহিবজাদা-সাদাকাতের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের সহজ জয়

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সাহিবজাদা-সাদাকাতের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের সহজ জয়
৯২ রানের জুটি গড়েন সাহিবজাদা ফারহান ও সাদ মাজাকাত

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তান ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কার করা ১৮২ রানের জবাবে পাকিস্তান জয়পায় ৭ বল বাকি থাকতে। স্বাগতিকদের জয়ের নায়ক অধিনায়ক সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত।

লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৫৪ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ফখর জামান ১৩ বলে করেন ২১ রান। দ্বিতীয় উইকেটে ৯২ রানের জুটি গড়েন সাহিবজাদা ও সাদাকাত।

সাদাকাত ২৯ বলে ৫০ রান করে ফিরলে জুটি ভাঙে। ৪ চার ও ৩ ছক্কা সাদাকাতের ইনিংসে। দ্রুত আরও ২ উইকেট হারায় পাকিস্তান। দলীয় ১৭৯ রানে ক্যাচ দিয়ে ফেরেন ফারহান। ১০ চার ও ৪ ছক্কায় ৫৩ বলে ৮৯ রান করেন সাহিবজাদা ফারহান।

শাদাব খানও কোনো রান না করে আউট হলে ম্যাচ জমে ওঠে। তবে কাজা নাফির অপরাজিত ১২ রানে সহজেই জয় পায় পাকিস্তান।

এর আগে শ্রীলঙ্কা লড়াইয়ের পুঁজি পায় লাহিরু উদানার ৫৫ বলে ৯১ রানের ইনিংসে ভর করে। তার ইনিংসে ছিল ১১ চার ও ১ ছক্কা। এছাড়া ২৩ রান করেন কামিন্দু মেন্ডিস, শানাকা করেন ১৮ রান।

/টিই/