আইসিসির মাসসেরা হলেন বাংলাদেশের সোবহানা মোস্তারি

সিটিজেন স্পোর্টস ডেস্ক

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন সোবহানা মোস্তারি। ২০২৬ সালের জানুয়ারি মাসে আইসিসির সেরা নারী খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের এই ক্রিকেটার।
আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস ও আমেরিকান বাঁহাতি পেসার টারা নরিসকে পেছনে ফেলেন সোবহানা।
বাছাইয়ে প্রথম ছয় ম্যাচে সোবহানা ৪৫.৮০ গড় ও ১৪৫.৮৪ স্ট্রাইক রেটে ২২৯ রান করেছিলেন। বাংলাদেশের অপরাজিত থাকার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ২০২৩ সালের নভেম্বরে নাহিদা আক্তার প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতেছিলেন। এবার তার সঙ্গে যুক্ত হলেন সোবহানা।
থাইল্যান্ডের বিপক্ষে ৩৯ রানে জিতে বাংলাদেশ জুন-জুলাইয়ে হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করে। ওই ম্যাচে সোবহানা ৫৯ রান করে ম্যাচসেরা হন। পরে স্কটল্যান্ডের বিপক্ষে ৪৭ রানের ইনিংস খেলেন তিনি।
পুরুষ ক্যাটাগরিতে জানুয়ারির সেরা খেলোয়াড় হয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল। ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ জয়ে টানা দুটি সেঞ্চুরি করেছিলেন তিনি।
ভারতের সূর্যকুমার যাদব ও ইংল্যান্ড তারকা ব্যাটার জো রুটকে পেছনে ফেলেন তিনি।