১৩৭ রানে এগিয়ে থেকে লাঞ্চ বিরতিতে দক্ষিণ আফ্রিকা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
১৩৭ রানে এগিয়ে থেকে লাঞ্চ বিরতিতে দক্ষিণ আফ্রিকা
১৫০ রান করেন অ্যাকারম্যান

সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিন প্রথম সেশনে খেলা হলো ২৯ ওভার। বাংলাদেশ এর মধ্যে তুলে নিতে পেরেছে ২টি উইকেট। শেষ পর্যন্ত ৩ উইকেটে ২২৮ রান নিয়ে লাঞ্চে গেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে স্বাগতিকরা এগিয়ে ১৩৭ রানে।

আগের টেস্টের প্রথম ইনিংসে অ্যাকারম্যান করেছিলেন ১৫৭ রান। এবার করলেন ১৫০। ৪৬ রান নিয়ে দিন শুরু করা অ্যাকারম্যান আউট হন শরিফুল ইসলামের একটি ফুলটস বলে। শরিফুলের বলে এলবিডব্লিউর শিকার হন অ্যাকারম্যান। রিভিউ নিয়েছিলেন। সফল হননি। তার ১৩৮ বলের ইনিংসে ২৩টি চার ও ৫ ছক্কা।

এর আগে টনি ডি জর্জির ক্যাচ মিস করেন তাসকিন। নিজের বলে দুই হাতে তা মুঠোয়ও জমিয়েছিলেন। কিন্তু মাটিতে নামতে নামতে তা আর তাসকিনের হাতে থাকেনি।

টনি ডি জর্জি ৯ এবং ব্রিটজকে ২ রান নিয়ে বিরতিতে গেছেন।

বাংলাদেশ দল আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রথম সাফল্য পায় জুবায়ের হামজাকে ফিরিয়ে। খালেদের বলে আউট হওয়ার আগে ৬১ বলে ২৭ রান করেন তিনি। তাতে দ্বিতীয় উইকেটে ৯৬ রানের জুটি ভাঙে।

প্রথম দিনে ১ উইকেটে ৮৮ রান নিয়ে খেলা শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে অলআউট হয় মাত্র ৯১ রানে।

/টিই/