পাকিস্তান দলের সমালোচনা করলেন ভারতীয় ক্রিকেটার

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তান টেস্ট দলের কড়া সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার দিনেশ কার্তিক। তার মতে এই সংস্করণের জন্য ‘যথেষ্ট ভালো নয়’ বাবর আজমের দল।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের চার ইনিংসে কোনোটিতেই ৯০ ওভার ব্যাট করতে পারেনি পাকিস্তান। কার্তিকের মতে, ব্যাটিংয়ের জন্য উইকেট সহজ ছিল না, তবে এত কঠিনও ছিল না যে, দল এক দিনের ভেতরে অলআউট হয়ে যাবে।
সিরিজে ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবে কাজ করা কার্তিক বেশ হতাশ পাকিস্তানের পারফরম্যান্সে। সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় পাকিস্তানের সমালোচনা করলেন ভারতের এই সাবেক কিপার-ব্যাটসম্যান।
কার্তিক বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টেস্ট সিরিজে কাজ করার সময় দেখেছি, এই পাকিস্তান দল খুব সাধারণ মানের। প্রথম দুই টেস্টে তারা এমনকি দুই ইনিংস মিলিয়েও ৯০ ওভার ব্যাট করতে পারেনি।’
উইকেটের বিষয়টি সামনে এনে কার্তিক বলেন, ‘অবশ্যই এমন উইকেট ছিল না যেখানে আপনি দুই ইনিংস মিলিয়েও ৯০ ওভার ব্যাট করতে পারবেন না। আমার মনে হয় না, তারা যথেষ্ট ভালো। আমার মনে হয়, তারা টেস্টের ক্ষতি করছে যেমনটা নাসের হুসেইন বলেছেন।’
দ্বিতীয় টেস্ট শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড সরিয়ে দেয় দুই কোচকে। দেশে ফেরত পাঠায় মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হাকদের। পিসিবির এই সিদ্ধান্তেরও কঠোর সমালোচনা করলেন কার্তিক।
কার্তিক বলেন, ‘নাসের হুসাইনের সঙ্গে আমি একমত। কারণ, তারা সাতটি পরিবর্তন করে (তৃতীয় টেস্টের দলে) এবং সাপোর্ট স্টাফেও পরিবর্তন করে।’ হারের পর পরিবর্তন পাকিস্তান ক্রিকেটে নতুন কিছু নয়। গত তিন বছরে দলটি টেস্টে তিন জন অধিনায়ক ও ছয় জন কোচ দেখেছে।

নামিবিয়াকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা