শিরোনাম

বাংলাদেশের লিড ৫০ ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের লিড ৫০ ছাড়িয়েছে
৫ রান করে আউট হন মাহমুদুল হাসান জয়। ছবি: সংগৃহীত

বিনা উইকেটে ৭ রান নিয়ে মিরপুর টেস্টের চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। এরই মধ্যে ২ উইকেট হারালেও লিড ৫০ ছাড়িয়েছে। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭ রানের লিড পেয়েছিল।

দিনের শুরুতেই ফেরন মাহমুদুল হাসান জয়। আব্বাসের বলে এলবিডব্লিউ হয়েছেন তিনি। প্রথম ইনিংসে ৮ রানে আউট হওয়া মাহমুদুল এবার ফেরেন ৫ রানে। ১৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

মাহমুদুল হাসানের পর আরেক ওপেনার সাদমান ইসলামকে ফেরান হাসান আলী। সামনে পা বাড়িয়ে খেলতে চেয়েছেন সাদমান, বল একটু বেশিই উঠেছে। ব্যাট হয়ে চলে যায় গালি-তে থাকা সৌদ শাকিলের হাতে (২২ বলে ১০ রান)। দলীয় ২৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

মুমিনুল হকের সঙ্গে নাজমুল হোসেন শান্ত ব্যাট করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৩ রান। তাতে লিড দাঁড়িয়েছে ৬০ রান।

/টিই/