নাঈম-তানজিদকে হারিয়ে বিপদে বাংলাদেশ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
নাঈম-তানজিদকে হারিয়ে বিপদে বাংলাদেশ
বাউন্সার থেকে বাঁচার চেষ্টা তানজিদ হাসানের। তিনি করেন ১৬ রান

ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৬ রানে অলআউট করে বাংলাদেশ দলও স্বস্তিতে নেই। চা-বিরতি পর্যন্ত বাংলাদেশ করেছে ২ উইকেটে ৩৬ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১১) ও তাওহীদ হৃদয় (৪) রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ দল ক্যারিবিয়ানদের পেস তোপে সহজে রান করতে পারছে না। ১৭ ওভারের মধ্যে ৯ ওভারই মেডেন নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা।

ফিল্ডিংয়ের সময় সাদমান ইসলাম ইনজুরিতে পড়েছেন। ফলে ওপেনিংয়ে পরিবর্তন আনতে হয় বাংলাদেশ দলকে। প্রথমবার ওপেনিংয়ে নামেন নাঈম হাসান। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে কোনোদিন ওপেন করেননি নাঈম।

তবে ইনিংসের পঞ্চম ওভারে সিলসের বলে স্লিপে ব্র্যান্ডন কিংকে ক্যাচ দিয়ে ফিরেছেন (৫) নাঈম। আগের টেস্টে নাঈম ফিফটি করেছিলেন।

নবম ওভারের শেষ বলে আউট হন তানজিদ হাসান তামিম। অফ স্টাম্পের বাইরে ফুল লেংথের বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে শট খেলেন তানজিদ (১৬)। পয়েন্টে ডান দিকে শূন্যে লাফিয়ে বল তালুবন্দি করেন অভিষিক্ত উইকহ্যাম।

চা-বিরতির আগে বাকি সময়টা কাটিয়ে দেন শান্ত ও হৃদয়।

/টিই/