রোনালদোকে কিংবদন্তি বললেন নেইমার

রোনালদোকে কিংবদন্তি বললেন নেইমার
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

২৩ বছরের দীর্ঘ পথচলায় অসংখ্য রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দেশকে জিতিয়েছেন শিরোপা। আন্তর্জাতিক ফুটবল থেকে রোনালদো অবসরের ঘোষণা দেওয়ার পর আবেগঘন বার্তা দিয়েছেন সাবেক সতীর্থ, ক্লাবের খেলোয়াড় ও বিশ্বের নানা প্রান্তের তারকারা।
পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও গোল করার দুটি রেকর্ডই রোনালদোর দখলে।
রোনালদোর বিদায়ের ঘোষণার পরপরই সামাজিক মাধ্যমে তাকে অভিনন্দন জানায় সাবেক ক্লাবগুলো।
দুই মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেন রোনালদো। ইংলিশ ক্লাবটি ইনস্টাগ্রামে লিখেছে, ‘অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন। অবসরজীবন উপভোগ করো।’
স্পোর্তিং সিপিও কৃতজ্ঞতা জানিয়েছে পর্তুগিজ মহাতারকাকে। ‘আমাদের দেশের জন্য তুমি যা কিছু করেছো, তার সবকিছুর জন্য ধন্যবাদ। পর্তুগালের ইতিহাসে তুমি চিরকাল থাকবে।’
২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত রোনালদো খেলেছেন ইতালিয়ান ক্লাব জুভেন্তাসে। তারা লিখেছে, ‘পর্তুগালের হয়ে অবিশ্বাস্য এক পথচলার জন্য অভিনন্দন, ক্রিস্টিয়ানো।’
পর্তুগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, রোনালদোর দীর্ঘ ক্যারিয়ারকে যথাযথ সম্মান জানাতে বিশেষ আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।
ম্যানচেস্টার ইউনাইটেড ও পর্তুগাল জাতীয় দলে রোনালদোর সঙ্গে খেলা ব্রুনো ফের্নান্দেস ইনস্টাগ্রামে লেখেন, ‘অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ।’
রোনালদোর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেড ও পর্তুগালে খেলা আরেক সাবেক সতীর্থ নানিও আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি লেখেন, ‘বন্ধু, অসাধারণ এই পথচলার জন্য অভিনন্দন! তুমি আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছ। বিশ্বাস করতে শিখিয়েছ, পর্তুগিজ হয়েও আমরা বিশ্বের সেরা হতে পারি। জাতি ও জাতীয় দল হিসেবে তুমি আমাদের গর্বিত করেছ।’
নানির কাছে রোনালদো শুধু একজন অসাধারণ ফুটবলার নন, তার চেয়েও অনেক বেশি কিছু। ‘আমার কাছে তুমিই সর্বকালের সেরা। শুধু ফুটবলার হিসেবে কিংবা জাতীয় দলকে যা দিয়েছ, সে জন্য নয়; আমাদের সবার কাছে তুমি যা কিছু প্রতিনিধিত্ব করো, সে জন্যও।’
পর্তুগালের ফরোয়ার্ড রাফায়েল লেয়াও লিখেছেন, ‘প্রজন্মের পর প্রজন্মের আদর্শ তুমি। সবকিছুর জন্য ধন্যবাদ।’
রোনালদোর বিদায়ে শ্রদ্ধা জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকারাও। তার অবসরের ঘোষণার পোস্টে নেইমার লিখেছেন, ‘কিংবদন্তি।’
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের মন্তব্য, ‘চিরকাল এক নম্বর!’
রিয়াল ও পর্তুগাল জাতীয় দলে দীর্ঘদিন রোনালদোর সঙ্গে খেলা পেপেও আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি লেখেন, ‘এটা ফুটবলের চেয়েও বেশি কিছু ছিল। সবকিছুর জন্য ধন্যবাদ, ক্রিস।’
রোনালদোর পোস্টে ভালোবাসা জানিয়েছেন রিয়ালের সাবেক সতীর্থ তিবো কোর্তোয়া ও স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারজও।

রোনালদো একটি প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে গেছেন: ইনফান্তিনো
৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
জার্সিটা কাউকে দিতে চান না ইব্রাহিম