শিরোনাম

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি
বাংলাদেশ নারী ক্রিকে দল। ছবি: সংগৃহীত

ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট রাউন্ড চলছে। এই বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। তবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করে আইসিসি।

ইংল্যান্ডের মাটিতে আগামী ১২ জুন থেকে ১২ দলের এই মেগা ইভেন্ট শুরু হবে। যেখানে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপ ‘এ’ তে। গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ- সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।

‘বি’ গ্রুপে খেলবে- ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

বিশ্বকাপ বাছাইপর্ব থেকে চার দল মূলপর্বে উঠেছে, এর মধ্যে বাংলাদেশ ‘এ’ গ্রুপে এবং বাকি তিন দল (আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস) ‘বি’ গ্রুপে।

আগামী ১২ থেকে ২৮ জুন পর্যন্ত চলবে গ্রুপপর্ব। এরপর দ্য ওভালে ৩০ জুন ও ২ জুলাই সেমিফাইনাল এবং ৫ জুলাই লর্ডসে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ

১৪ জুন- বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, এজবাস্টন (বিকাল সাড়ে ৩টা)

১৭ জুন- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, হেডিংলি (বিকাল সাড়ে ৩টা)

২০ জুন- বাংলাদেশ বনাম পাকিস্তান, হ্যাম্পশায়ার বোল (সন্ধ্যা সাড়ে ৭টা)

২৫ জুন- বাংলাদেশ বনাম ভারত, ওল্ড ট্রাফোর্ড (সন্ধ্যা সাড়ে ৭টা)

২৮ জুন- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, লর্ডস (বিকাল সাড়ে ৩টা)

সব ম্যাচ বাংলাদেশ সময় অনুযায়ী।

/টিই/