পাকিস্তানের বিপক্ষে খেলা উচিত নয় ভারতের: মদন লাল

সিজেডএন স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপ শিরোপা জয়ের পর ট্রফি বিতরণ অনুষ্ঠান নিয়ে বিতর্কে জড়িয়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নকভির কাছ থেকে ট্রফি না নেওয়ায় এবার ভারতের সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটার মদন লাল।
শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো নারী এশিয়া কাপের শিরোপা জেতে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত। তবে শিরোপা জয়ের পর ট্রফি বিতরণ অনুষ্ঠানে মাঠে আসেনি ভারতীয় দল।
১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য মদন লাল এ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন। মদন লাল বলেন, ‘আবারও সেই পুরনো গল্প। আমরা যদি এভাবে আচরণ করতে থাকি, তাহলে কোনো ট্রফির জন্যই পাকিস্তানের বিপক্ষে খেলা উচিত নয়। আমি জানি, এটা বোর্ডের সিদ্ধান্ত।’
এশিয়া কাপের ট্রফি বিতরণ নিয়ে বিতর্ক এবারই প্রথম নয়। গত বছর পুরুষদের এশিয়া কাপ জয়ের পরও ভারতীয় দল নকভির কাছ থেকে ট্রফি ও পদক গ্রহণ করেনি। গত বছরের আসরে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল ট্রফি ছাড়াই মঞ্চে শিরোপা উদযাপন করেছিল। এবারও একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটেছে।
এদিকে, রানার্সআপ শ্রীলঙ্কার খেলোয়াড়েরা নাকভির কাছ থেকে পুরস্কারের চেক গ্রহণ করেছেন।

গ্রিনের জীবনে এলেন রেড