শিরোনাম

গ্রিনের জীবনে এলেন রেড

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
গ্রিনের জীবনে এলেন রেড
ক্যামেরুন গ্রিন ও তার স্ত্রী এমিলি রেডউড

অবশেষে গ্রিনের জীবনে এলেন রেড! গ্রিনের জীবনে রেড, শুনতে অবাক লাগলেও এটিই সত্যি। দীর্ঘদিনের প্রেমিকা এমিলি রেডউডকে বিয়ে করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ক্যামেরুন গ্রিন।

২৭ বছর বয়সী গ্রিন গত ৪ সেপ্টেম্বর পার্থের কটেসলো সিভিক সেন্টার গ্রাউন্ডসে এমিলি রেডউডকে বিয়ে করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বিশেষ দিনের ছবি প্রকাশ করেছেন নবদম্পতি।

এমিলি পেশায় একজন ডায়েটিশিয়ান এবং পিএইচডি গবেষক। প্রায় পাঁচ বছর ধরে ক্যামেরন গ্রিনের সঙ্গে সম্পর্ক ছিল তার। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাদের বাগদানের খবর প্রকাশ্যে আসে।

ক্রিকেটের মাঠে গ্রিন বেশ পরিচিত নাম। নিয়মিত খেলেন আইপিএলে। আন্তর্জাতিক ক্রিকেটেও বেশ সমৃদ্ধ তার ক্যারিয়ার।

অস্ট্রেলিয়ার জার্সিতে ৩৯ টেস্টে গ্রিনের রান ১ হাজার ৯২০, উইকেট ৩৯টি। ৩৭ ওয়ানডেতে করেছেন ৯৪৬ রান। আর ২৮ টি-টোয়েন্টি ম্যাচে তার সংগ্রহ ৬৩৮ রান।

/টিই/