তিন জয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি

তিন জয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে ম্যানচেস্টার সিটি। শনিবার (৫ সেপ্টেম্বর) নিজেদের তৃতীয় ম্যাচে ম্যানসিটি ১-০ গোলে হারিয়েছে কভেন্ট্রি সিটিকে।
২৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন আর্লিং হলান্ড। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন ম্যানসিটি।
এদিকে নটিংহাম ফরেস্ট ও টটেনহামের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। নিউক্যাসল-বোর্নমাউথের ম্যাচ ড্র হয় ২-২ গোলে। ম্যাচে ৮৭ মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে ছিল নিউক্যাসল। ৮৮ মিনিটে জ্যাকব রামসির গোলে সমতায় মাঠ ছাড়ে নিউক্যাসল।
স্প্যানিশ লিগে হারের মুখ দেখেছে আতলেতিকো মাদ্রিদ। নিজেদের মাঠে বিলবাও ৩-০ ব্যবধানে হারিয়েছে আতলেতিকোকে। চলতি মৌসুমে লিগে এটি আতলেতিকো মাদ্রিদের প্রথম হার।
আতলেতিকো মাদ্রিদে খেলা আর্জেন্টিনার ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ এই ম্যাচে ৫৮ মিনিটের সময় বদলি হিসেবে মাঠে নামেন।

হাসান মাহমুদের ৭ উইকেট, ম্যাচ জিতলো কেন্ট